IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীতে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণকারী নিহত

গোদাগাড়ীতে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণকারী নিহত

ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ী উপজেলার কাকনহাটে পুলিশের সঙ্গ বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণকারী যুবক শামীম নিহত হয়েছেন। নিহত ওই যুবক গোদাগাড়ী উপজেলার বাউদিয়া গ্রামের মৃত শফিকের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গোদাগাড়ী উপজেলার ললিতনগর এলাকায় পুলিশের টহল টিমের সাথে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে৷ বন্দুকযুদ্ধে নিহত যুবক শামীম এর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যে মোবাইলটি ওই শিশুর বাড়ি থেকে চুরি হয়েছিল ধর্ষণের দিন রাতে। শামীম শিশু ধর্ষণ মামলায় অজ্ঞাতনামা আসামি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, রাত ২ টার দিকে গোদাগাড়ী থানা পুলিশের একটি দল ললিতনগর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় দুষ্কৃতিকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও জানমাল রক্ষার্থে ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে শামিম নামের একজন গুলিবিদ্ধ হয় ও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যে মোবাইলটি ওই শিশুর বাড়ি থেকে চুরি হয়েছিল ধর্ষণের দিন রাতে। শামীম শিশু ধর্ষণ মামলায় অজ্ঞাতনামা আসামি। পুলিশের ধারণা সে ওই ধর্ষণের সাথে জড়িত ছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৯ জুন রাতে গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর ৪ র্থ শ্রেণীতে পড়া সুমাইয়া নামের শিশুটিক ধর্ষণের পর হত্যা করা হয়। নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। রাত সাড়ে ১১টা পর্যন্ত সুমাইয়া বাড়িতে টিভি দেখে। এরপর একাই ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুজির একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের পালার নিচে সুমাইয়ার মরদেহ দেখতে পান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31