IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগের দিন শুক্রবার (২৫ জুন) এ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৭ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। আর নয়জন ভর্তি ছিলেন করোনা উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একজন রোগীর রিপোর্ট করোনা নেগেটিভ হলেও তার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নয়জনই রাজশাহী জেলার, চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলার, দু’জন নওগাঁ জেলার ও নাটোর জেলার দু’জন রয়েছেন। আজকের এ মৃত্যু নিয়ে চলতি মাসের ২৬ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৯৪ জন।

জানতে চাইলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৩১ জন ভর্তি হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের ছয়জন, নওগাঁর তিনজন ও পাবনার চারজন রয়েছেন।

সব মিলিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে মোট ৪৩১ জন ভর্তি রোগী আছেন। অথচ হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৩৫৭টি। অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। ৩৫৭ জনকে বেড দেওয়া গেলেও বাকিরা হাসপাতালের মেঝেতে এবং ওয়ার্ডের বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

এর আগের দিন রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে ৫০১টি নমুনা পরীক্ষায় ১৬২ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে গত শুক্রবার ৩৪ দশমিক ৪৯ হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৮৯ থেকে বেড়ে ১৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31