IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> আম নিয়ে বিপাকে চাষী ও ব্যবসায়ীরা

আম নিয়ে বিপাকে চাষী ও ব্যবসায়ীরা

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : চলছে আষাঢ় মাস। এক স্থানে রোদ তো অরেক স্থানে বৃষ্টি। তার উপরে শুরু হয়েছে মহামারি করোনা ভাইরাসের কারণে কঠোর লকডাউন। এর ফলে গণপরিবহন বন্ধ। সরকারের নির্দেশ, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এই কঠোর অবস্থান ও লকডাউনে এবার আম নিয়ে মহাবিপদ এবং উৎকন্ঠায় রয়েছেন রাজশাহী অঞ্চলের আম চাষী ও ব্যবসায়ীরা।

রাস্তার দুই ধারে সারি সারি আম বাগান আর সুস্বাদু-বাহারি জাতের আমের কথা উঠলেই চলে আসে রাজশাহী অঞ্চলের নাম। এই জেলাকে আমের জন্য বিখ্যাত বলা হলেও মূলত আম প্রধান অঞ্চল হিসাবে খ্যাত রাজশাহীর বাঘা উপজেলা। এই জেলায় ১৭ হাজার ৯৪৩ হেক্টর আম বাগানের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ৮ হাজার ৫৭০ কেক্টর আম বাগান রয়েছে ঐতিহ্যবাহী বাঘা উপজেলায়। মাটি গুনে এ উপজেলার আমকে দেশ বিখ্যাত আখ্যা দিয়েছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক ডিজি হামিদুল ইসলামসহ ঢাকা, নরসিংদি, ফরিদপুর, ভৈরব এবং বরিশালের আম ব্যবসায়ীরা। তাদের মতে, অন্য যে কোন এলাকার চেয়ে বাঘার আম সমাদৃত এবং এর চাহিদাও অনেক বেশী।

এদিকে গত ৫-৬ বছর থেকে বাঘার সুনামধন্য গোপালভোগ, হিমসাগার, আ¤্রপালি, ল্যাংড়া, তোতাপরি এবং ফজলি আম রপ্তানী করা হচ্ছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে। এর পরিধি অর্থাৎ পরিচিতি ঘটানোর উদ্যোগ নিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান। তিনি এ বছর ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২১ চালু করেছেন। যাতে করে বিদেশী মানুষের কাছে আমরা সুনাম অর্জন করতে পারি। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাংসদ ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এই আয়োজেনর মধ্যে উত্তম কৃষি ব্যবস্থাপনা ও নীতিমালা অনুসরণ করে ৮ টি সর্ত আরোপ করা হয়েছে। এ সর্তে যারা জয়ী হবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরুস্কার।

তবে কভিড ১৯ এর দ্বিতীয় ঢেওয়ে পরিস্থিতি ভয়াবহ রুপ নেওয়ায় সরকার ইতোমধ্যে লকডাউন ঘোষনা করেছেন। এর ফলে দেশের বাইরে তিন বার আম চালান দেওয়ার পরে আর সেটি সম্ভব হয়নি। অন্যদিকে বাংলাদেশের অভ্যান্তরে যে সকল এলাকায় আমের বড়-বড় মোকাম (আড়ত) রয়েছে সে সব আড়তদ্বাররা করোনা এবং লকডাউনের কারণে এবার কেউই আম নিতে চাচ্ছেনা। কিংবা নিলেও ন্যায্য দাম দিতে চাচ্ছেনা। ফলে আম নিয়ে চরম হতাশা এবং উৎকন্ঠায় রয়েছেন এ অঞ্চলের আম চাষী ও ব্যবসায়ীরা।

উপজেলার আমোদপুর গ্রামের আম চাষী আব্দুর রাজ্জাক ও বাঘার আম ব্যবসায়ী মুক্তার আলী বলেন, করোনার কারণে সরকার লকডাউন ঘোষণা করায় শহরগ্রামী লোকজন কেউ বাড়ীর বাইরে বের হচ্ছেনা। ফলে আমের বাজারে ধস নেমেছে। মুক্তার আলী বলেন, গত দুই তিন বছর ধরে আমের ব্যবসায় অনেকেই লচ (লোকশান) গুনেছেন। এ দিক থেকে এবার লাভ করার স্বপ্ন ছিলো অনেকের। কিন্তু মহামারি করোনা সব কিছুকে তছ-নছ করে দিলো।

বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতান বলেন, আমের রাজধানী হিসাবে সু-প্রাচীনকাল থেকে প্রসিদ্ধ প্রাচীন নগরী রাজশাহীর বাঘা উপজেলা।এখানে প্রতœতাত্বিক নিদর্শন বাঘার ৫ শ বছরের পুরোনো শাহী মসজিদের শিলা লিপিতেও এই উপজেলার আমের ঐতিহ্য বহন করে। ১৫২৩-১২২৪ খিস্টাব্দে (হিজরি-৯৩০) হোসেন শাহ্ এর পূত্র নুসরাত শাহ বাঘার শাহী মসজিদ নির্মাণ করেন। এই শাহী মসজিদের শিলালিপিতে বাঘার আমের টেরাকোটা অংকিত আছে। যা থেকে প্রমানিত হয় বাঘার আমের সু-খ্যাতি প্রাচীন আমল থেকে স্বীকৃত।

তিনি আরো বলেন, বর্তমানে এ উপজেলার প্রধান অর্থকারী ফসল আম। এখানকার কৃষকরা প্রতি বছর আম বিক্রী করে অর্থ উপারজন করে থাকেন প্রায় ১৮ শ থেকে ২ হাজার কোটি টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31