IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

রাজশাহীতে করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহীর উদ্যোগে কোভিড-১৯ রোগীদের সেবায় নিয়োজিত ‘অক্সিজেন ব্যাংক’ এর উদ্বোধন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর লক্ষীপুর মোড়ে এ ব্যাংকের উদ্বোধন করা হয়। কোভিড-১৯ রোগীদের জরুরী অক্সিজেন সেবা নিশ্চিতকরণে এই সময়োপযোগী কার্যক্রম হাতে নিয়েছেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ।

উদ্বোধনীতে বক্তব্য রাখেন, রাকসুর সাবেক ভি.পি রাগীব আহসান মুন্না। তিনি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উপস্থাপন করেন।

তিনি বলেন, অক্সিজেনের নির্দিষ্ট মূল্য নির্ধারণ ও মূল্য তালিকা সংশ্লিষ্ট দোকানে টাঙানো থাকতে হবে। যে সকল কোম্পানি অক্সিজেন সিলিন্ডার রিফিল করেন তারা যেন যেকোনো কোম্পানির সিলিন্ডার রিফিল করতে বাধ্য থাকে এবং চব্বিশ ঘন্টা যেন রিফিল সার্ভিস চালু থাকে সে বিষয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন। সিটি কর্পোরেশনের উদ্যোগে ফিল্ড হাসপাতাল চালুকরণ ও অনলাইনে যে সকল ডাক্তার রোগীর সেবা দেন, তাঁদের ফি অর্ধেক করার জোর দাবী জানান।

তিনি আরও বলেন, সংগ্রাম পরিষদের উদ্যোগে ধীরে ধীরে করোনাকলে গরীব-অসহায় মানুষের খাদ্য সরবরাহের কাজ শুরু করা হবে এবং একটি ডাক্তার প্যানেল তৈরি করা হবে যাতে ফোনে কোভিড-১৯ রোগীদের সেবা দেয়া সম্ভব হয়। এসময় জনসাধারণকে অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন আপনারা আমরা সবাই সচেতন হলেই এই মহামারী করোনা থেকে মুক্তি পাব।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ নেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, সাবেক ছাত্রনেতা চুন্না মোরশেদ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্ , শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জামাত খান, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা আলমগীর কবীর, সাবেক ছাত্রনেতা হাসান খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।

কোভিড-১৯ রোগীর জরুরী অক্সিজেন সেবার প্রয়োজনে হট লাইন নাম্বর :
ফয়সাল- ০১৭৬৫০৬৫৫২২, গাফ্ফার আলী-০১৭৯৬৯১৮১৭৮, রাজিউল আলম-০১৭১২৮৫৩৬৬৪,
ইমরান-০১৭৬১৬৫৩৪০৮।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31