IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকে করোনায় মৃত্যু ছাড়ালো সাড়ে ৫০০

রামেকে করোনায় মৃত্যু ছাড়ালো সাড়ে ৫০০

ধূমকেতু প্রতিবেদক : রোববার রাজশাহী মহানগরীতে কঠোর লকডাউনের এক মাস পুর্ণ হলো। করোনা ভাইরাসের প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় গত ১১জুন রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। টানা এক মাস কঠোর লকডাউন অতিক্রম করলো রাজশাহীবাসি। এরপর গত ১জুলাই থেকে শুরু হয় সরকার ঘোষিত কঠোর লকডাউন।

মূলত করোনা ভাইরাস প্রতিরোধে এই লকডাউন দেয়া হলেও মৃত্যু ও শনাক্ত কোনো হেরফের হয়নি। বরং দিন যত গড়িয়েছে মৃত্যু মিছিলে ততই মানুষ যোগ হয়েছে। করোনা শনাক্ত হয়েছে রেকর্ড পরিমাণ। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন দেয়া হলেও মৃত্যু ও শনাক্ত কমেনি। এরপর সরকার ঘোষিত কঠোর লকডাউন দিয়ে মাঠে নামানো হয় পুলিশের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী। সরকার ঘোষিত লকডাউনের চলছে ১১দিন।

এরইমধ্যে রাজশাহীতে লকডাউনের মধ্যে গত এক মাসে ঝরে গেছে ৪৪০ প্রাণ। এছাড়াও কঠোর লকডাউনের আগে জুন মাসের ১০দিনে আরো মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের। আর গত ৪০দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫৪জন। এ নিয়ে রামেক হাসপাতালে গত মৃত্যু সাড়ে ৫শ’ ছাড়িয়েছে।

লকডাউনের লকডাউন মধ্যে রাজশাহীতে মৃত্যু উঠেছে ২৫ জন পর্যন্ত। লকডাউনের শুরুর দিকে মৃত্যু ১০এর কোটায় থাকলেও দিন যত গড়িয়েছে মৃত্যু ও শনাক্ত ততই বৃদ্ধি পেয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব অনুযায়ী গত ১০ জুন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এর আগের দিন মৃত্যু হয়েছিল ৮ জনের। ১১জুন করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামক) হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে। ১২জুন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। ১৩জুন রামেক হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৪জুন রামেক হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। ১৫জুন রামেক হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। ১৬ জুন করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৭জুন হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৮জুন হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। ১৯জুন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। ২০জুন রামেক হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। ২১জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে।

২২জুন রামেক হাসপাতালে করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৩জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে। ২৫জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৬জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭জনের মৃত্যু হয়েছে। ২৭জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। ২৮জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। ২৯জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন ২৪ ঘণ্টায় রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। ৩০ জুন রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে।

বিশেষ করে ১জুলাই থেকে করোনায় মৃত্যু দশের নিচে নামেনি। চলতি মাসের ১০দিন রাজশাহীতে মৃত্যু ও শনাক্তের হার ছিল বেশি। চলতি মাসের ১০দিনে রামেক হাসপাতালে ১৭১জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের মৃত্যুই সর্বোচ্চ রেকর্ড। ১জুলাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়েছে। ২জুলাই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। ৩জুলাই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। ৪জুলাই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে।

৫ জুলাই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে। ৬জুলাই রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ১৯ জনের। ৭জুলাই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছে। ৮জুলাই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে। ৯জুলাই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১০ জুলাই গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31