IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> ২৬ জুলাই থেকে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু

২৬ জুলাই থেকে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভ্যাক্সিনেশন কার্যক্রম সফল করতে আগামী ২৬ জুলাই থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়/নির্ধারিত স্থানে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছে রাজশাহী সিটি কর্পোরেশন। করোনার টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রম বাস্তবায়নে রোববার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, তৃণমুল জনগণের সেবার মূল কেন্দ্র ওয়ার্ড কার্যালয়। ওয়ার্ড কার্যালয়ের বর্তমান সেবার সাথে করোনার টিকা রেজিস্ট্রেশন ও টিকাদান কার্যক্রম যুক্ত করা হচ্ছে। এর জন্য ৩০টি ওয়ার্ডে প্রশিক্ষণ দিয়ে জনবল প্রস্তত করা হচ্ছে। ওয়ার্ড কার্যালয় অথবা সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্ধারিত স্থানে ৩৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক ও সম্মুখসারীর বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসলে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন শেষে ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা প্রদান করা হবে। আমরা রাজশাহী মহানগরীর সকল নাগরিককে ভ্যাক্সিনেশনের আওতাভুক্ত করতে চাই।

মেয়র আরো বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) পরপর নয়বার দেশসেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রমও সারাদেশে প্রসংশিত। করোনা মহামারীতে মানুষকে বাঁচাতে করোনার টিকা গ্রহণের কোন বিকল্প নেই। বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য করোনার টিকার পৃথক বরাদ্দ আনা হচ্ছে। আগামী ২৬ জুলাই থেকে নিজ নিজ ওয়ার্ডে করোনার টিকার রেজিস্ট্রেশন করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি।

রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ইপিআই কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশন সারাদেশে মডেল হিসেবে স্বীকৃত। সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে করোনার টিকার রেজিস্ট্রেশন ও টিকাদানের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা অনেক কার্যকর হবে। সকলের সহযোগিতায় রাজশাহীর মেয়র মহোদয়ের নেতৃত্বে করোনার টিকাদানে সারাদেশের মধ্যে মডেল হবে রাজশাহী সিটি কর্পোরেশন। ইতোমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য ৩৬ হাজার ডোজ মর্ডানার টিকা পাওয়া গেছে। আগামীতে আরো বেশি টিকা পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাসিকের স্বাস্থ্য, শিক্ষা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি প্রমুখ।

মহানগরীতে কোভিড-১৯ মাইক্রোপ্ল্যান উপস্থাপন করেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভায় অংশগ্রহণ করে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। ওয়ার্ড পর্যায়ে টিকার রেজিস্ট্রেশন ও ভ্যাক্সিনেশন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে আন্তরিক ধন্যবাদ জানান কাউন্সিলরবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31