IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> সুস্থ থাকতে চাইলে টিকা নেয়া জরুরী : এনামুল

সুস্থ থাকতে চাইলে টিকা নেয়া জরুরী : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : টিকা নেয়ার কোন বিকল্প নেই। সবাইকে টিকা নিতে হবে। সুস্থ থাকতে চাইলে টিকা নেয়া জরুরী। গ্রামের মানুষের কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার দেশবাসীকে মহামারি করোনা ভাইরাসের কবল থেকে রক্ষায় বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করেছেন।

শনিবার প্রধান অতিথি হিসেবে রাজশাহীর বাগমারায় ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন, রাজশাহী-৩ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি আরো বলেন, করোনার চেয়েও মারাত্মক রোগ আসতে পারে যেটা কেউ কল্পনাও করতে পারছেনা। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টিকা প্রদান করা হচ্ছে। যাদের বয়স হয়েছে তাদের সবাইকে এই টিকা কার্যক্রমের আওতায় আসতে হবে। বিশ্বব্যাপি মহামারি রুপ নিয়েছে করোনা ভাইরাস। চোখের সামনেই অনেকে মারা যাচ্ছেন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে। এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের দেহে অনেকটাই কমে গেছে করোনা ভাইরাসের সংক্রমন। তাই সবাইকে করোনা ভাইরাসের টিকা গ্রহণের আহŸান জানিয়েছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিকদারীর সালেহা ইমারত মেডিক্যাল সেন্টারে মাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সদস্য সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

উদ্বোধনী দিনে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৭টি কেন্দ্রে ১০ হাজার ৩শত মানুষের মাঝে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। সারাদেশের ন্যায় এই টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী জানান, সরকারী সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ইউনিয়নে ৬শত মানুষের মাঝে করোনা টিকা দেয়া হবে। আগামী ১৪ আগস্টের পর আবারও এই গণটিকা কার্যক্রম শুরু হবে। সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31