ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, চেয়ারম্যান সরদার জান মোহম্মাদ, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, এ্যাডভোকেট আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সদস্য আসলাম আলী আসকান, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, বকুল খরাদি, মিজানুর রহমান, হাবিবুর রহমান মটর, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু, আতাউর রহমান, জয়নাল আবেদিন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মীর, ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক সহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


