ধূমকেতু প্রতিবেদক : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পক্ষ থেকে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে গরীব ও দুস্থ্য মানুষদের মাঝে মানবভোজ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমনসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।


