IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, ছিলেন সহযোদ্ধাও : ডাবলু

বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, ছিলেন সহযোদ্ধাও : ডাবলু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিনি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীই ছিলেন না, ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা। যে কোন সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধুকে শক্তি, সাহস ও প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।

রোববার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ১৭ নং ওয়ার্ড বড়বনগ্রাম এলাকায় আদর্শ উন্নয়ন ক্লাবের উদ্দ্যোগে সেলাই মেশিন, হুইল চেয়ার, গাছ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নগরের এই আওয়ামী লীগ নেতা।

ডাবলু সরকার বলেন, সাদামাটা ভাবে জীবনযাপন করা এবং বিপদে আপদের অন্যতম সহযাত্রী নারী ছিলেন বেঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছ মুজিব। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। অনুষ্ঠান শেষে অসহায় দুই তরুণীকে সেলাই মেশিন, দুইজন শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষকে হুইল চেয়ার এবং ৫শতাধীক খাবার প্যাকেটের সাথে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। পরে ওই এলাকার নতুন আতকাকুয়া জামে মসজিদে একটি নিজ হাতে ফলজ গাছের চারা রোপণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

অনুষ্ঠানের শুরুতেই ১৫ই আগস্ট শোকাবহ মাস উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপরিবারসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১৭ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সহ-সভাপতি সায়েম আলী সনি, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, যুবলীগ সভাপতি আলম হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠু শেখ, ১৭ নং ওয়ার্ড (পূর্ব) স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বুলবুল আহম্মেদ, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিব শেখ, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ খান ফরহাদ হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31