IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> রাজশাহী >> বাঘায় বীজ তলা স্থাপন ও প্রদর্শনীর উপকরণ বিতরণ

বাঘায় বীজ তলা স্থাপন ও প্রদর্শনীর উপকরণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : জীবনকে বাঁচিয়ে রাখার জন্য কৃষি উপকরণের কোন বিকল্প নেই । আমরা গ্রামের মেঠোপথ বেয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবার পথে ইদানিং প্রায় লক্ষ করি নানা রকম কৃষি প্রদর্শনী ক্ষেত। বর্তমানে কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদনের লক্ষে এই প্রদর্শনী ক্ষেতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে । এদিক থেকে এটি অর্জনে এগিয়ে চলেছে বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের কমিউনিটি সবজী বীজ তলা স্থাপন ও পুষ্টি প্রযুক্তি গ্রাম প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কৃষকদের মাঝে উন্নত বীজতলা স্থাপনের জন্য রোপা আমন বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করেছে বাঘা উপজেলা কৃষি অধিদপ্তর । আর এ গুলো পেয়ে নিজেদের ধন্য মনে করেছেন সংশ্লিষ্ঠ কৃষকগন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার 7 টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে রোপা আমন বীজের প্রদর্শনী ক্ষেত স্থাপন করা হবে। এ জন্য কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ সরবরাহের লক্ষে তাদের হাতে- বীজ ,সার ও প্রদর্শনী সাইন বোর্ড তুলে দেয়া হচ্ছে। এই ক্ষেত গুলো কৃষি বিভাগের পক্ষ থেকে মাঝে মধ্যে তদারকি করা হবে। অত:পর ধানের অবস্থা বুঝে কৃষকদের নানাভাবে সহায়তা ও কৃষি পরামর্শ দেয়া হবে।

বাঘার বারখাদিয়া গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, আমি উপজেলা কৃষি অফিসের সহায়তায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্পন্ন পদ্ধতিতে রোপা আমন উৎপাদনের লক্ষে উন্নত মানের বীজ পেয়েছি। আমার বিশ্বাস যাদের মাঝে এই বীজ দেয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঝে মধ্যে তদারকি করলে সকলেই ভালো করবে।

সার্বিক বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, বাঘার মাটি কৃষি উপকরণের জন্য খুবই উপযোগী। এখানে সকল প্রকার ফসল উৎপাদন হয়ে থাকে। আমরা উন্নত বীজতলা স্থাপন এবং ফসল উৎপদনের লক্ষে কৃষকদের প্রশিক্ষনের মাধ্যমে লিড ফার্মার নির্বাচন করে তাদের নানা ভাবে সহায়তা করে থাকি। এ গুলো দেখে অন্যান্য কৃষকরাও ভালো ফসল উৎপাদনে উদ্বুদ্ধ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31