ধূমকেতু প্রতিবেদক : “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই স্লোগানকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশব্যাপি সামাজিক বনায়ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আরএমপি পুনাকের আয়োজনে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
বুধবার (১১ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় আরএমপি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুনাক কর্তৃক আয়োজিত এই সামাজিক বনায়ন কর্মসূচি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে একযোগে ভিভিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন এবং বক্তব্য প্রদান করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ড. বেনজীর আহমেদ (বিপিএম-বার)।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ও আইজিপির সহধর্মিনী জীশান মীর্জা।
আরএমপি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কলাম সিদ্দিক, আরএমপি পুনাকের সভানেত্রী ও পুলিশ কমিশনারের সহধর্মিনী লায়লা পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএমসহ পুনাকের নেত্রীবৃন্দ এবং আরএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরএমপি পুলিশ লাইন্সে ও পনুাক কার্যালয়ে ফলজ ও ভেষজ গাছের ১০টি চারা রোপন করা হয়।


