IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটে ভাতিজার হাসুয়ার কোপে চাচার মৃত্যু, আহত ৫

চারঘাটে ভাতিজার হাসুয়ার কোপে চাচার মৃত্যু, আহত ৫

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ভাতিজার হাসুয়ার কোপে প্রাণ হারালেন চাচা মতিউর রহমান মতি (৬০)। আহত হয়ে হাসপাতাল বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিহতের ছেলে ইনছান আলী (২৪)। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া ছাউবোনা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম ভাটপাড়া এলাকার ঝাউবোনা গ্রামের জনৈক জলিল মন্ডলের দুই ছেলে খলিলুর রহমান ও মতিউর রহমান। পিতার মৃত্যূর পর থেকে খলিল তার ভাই মতিউর রহমানকে পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগ ভাটোয়ারার না করে দিয়ে একাই ভোগ দখল করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে খলিল ও মতিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে মতিউর রহমান আবারো পিতার রেখে যাওয়া জমি ভাগ ভাটোয়ারা করার জন্য কথা বলতে গেলে দুই ভায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই ভায়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খলিলের ছেলে তোতা মিয়া হাসুয়া দিয়ে এলাপাতারী ভাবে মতিউর ও তার ছেলে ইনছান আলীকে কোপাতে তাকে। এ ঘটনা দেখে মতিউরের বোনের ছেলে কামরুল ইসলাম এগিয়ে এলে তাকে বেধরক মারপিট করা হয়। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। এ ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মতিউর রহমান। আহত অবস্থায় তোতা মিয়া, খলিলুর রহমান, পিয়ার আলী, ইনছান আলী ও কামরুল ইসলামকে উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহত মতিউ রহমানের ছেলে ইনছান আলীর অবস্থা আশঙ্কা জনক বলে দাবি করেন এলাকাবাসী। এ ঘটনার পর থেকে খলিলের পরিবারের নারী পুরুষ সকলেই বাড়ীতে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ তরা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে ঘাতকদের বাড়ীতে তালা ঝুলিয়ে তাদের পরিবারেরর লোকজন পালিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31