IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষ
Home >> রাজশাহী >> মোহনপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ

মোহনপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে একটি মাদ্রাসার তিন ছাত্র গত বুধবার ভোররাত থেকে নিখোঁজ। এ ব্যাপারে গত শুক্রবার রাতে মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুল হক শামীম মোহনপুর থানায় অভিযোগ করেছেন।

গত বুধবার ভোররাতে উপজেলার মৌগাছি ইউনিয়নের ত্রিমোহনী মোড়ে বজরপুর দারুল উলূম মাদ্রাসা কোরআন হেফজখানা থেকে তাঁরা নিখোঁজ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সালকোনা রুদ্রপুর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৪), মোহনপুর উপজেলার কালিগ্রামের আশরাফুল ইসলামের ছেলে আতিকুর রহমান বিশাল (১১) ও মাটিকাটা গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাবিবুর রহমান হিমেল (১৬)।

মাদ্রাসার হেফজখানার প্রধান শিক্ষক শামসুল হক শামীম বলেন, গত বুধবার দিবাগত ভোররাত ৪ টা থেকে হেফজখানার তিন শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেছেন।

তিনি জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে দুই শিক্ষার্থী দেড় বছর ও এক শিক্ষার্থী ৮ মাস ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। নিখোঁজ ওই তিন শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীর টাকা নিয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। নিখোঁজের পর থেকে মাদ্রাসার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার তিনজন শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের পর থেকে নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে ছাত্রদের অভিভাবককে থানায় পৃথক সাধারণ ডায়েরী (জিডি) করতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31