IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাসিকের কর্মসূচি

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাসিকের কর্মসূচি

ধূমকেতু প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালনে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজ রোববার ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়সমূহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০.০০ ঘটিকায় নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০.১৫ ঘটিকায় নগর ভবন সিটি হলে (এ্যানেক্স ভবন) আলোচনা সভা ও দোয়া মাহফিল, বাদ জোহর সোনাদীঘি জামে মসজিদসহ সকল জামে মসজিদে দোয়া মাহফিল, সুবিধাজনক সময়ে স্ব-স্ব উপসনালয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা। কর্মসূচির মধ্যে আরো রয়েছে মাসব্যাপি কালো ব্যাজ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত কোটপিন ধারণ।

এছাড়া ১৫ আগস্ট মহানগরীর ৪টি গুরুত্বপূর্ণ মোড়ে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গরীব ও দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। চারটি মোড়গুলো হচ্ছে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর, সাহেব বাজার জিরোপয়েন্ট, সিএন্ডবি ও ভদ্রা স্মৃতি অম্লান মোড়।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগর ভবনে ড্রপডাউন ব্যানার এবং সাহেব বাজার জিরোপয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের সামনে ও রেলস্টেশন এলাকায় বড় ওভারহেড ব্যানার টাঙানো হয়েছে। নগর ভবনের বিভিন্ন সড়কে কালো পতাকা টাঙানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31