IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> টিকা নিলেই মিলছে ফল-জুস

টিকা নিলেই মিলছে ফল-জুস

ধূমকেতু প্রতিবেদক : যারা করোনার টিকা নিচ্ছেন তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ১টি আপেল, ১টি জুস প্যাকেট (২০০মিলি), ১ বোতল পানি (২৫০মিলি), মাস্ক ১টি ও নাপা ট্যাবলেট ২টি। রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার এই ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছেন। করোনার টিকা নিতে এসে অপ্রত্যাশিতভাবে ফল, জুস, পানি, মাস্ক ও ওষুধ পেয়ে অত্যন্ত খুঁশি ওয়ার্ডবাসী।

রাজশাহী মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হলে ওয়ার্ডবাসীকে টিকা নিতে আগ্রহী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।

তিনি জানান, গত ৭ আগস্ট থেকে নগরীতে ৩০টি ওয়ার্ডে গণটিকা প্রদান কর্মসূচি শুরু হয়। ৭ আগস্ট ১৪নং ওয়ার্ডে ৫৪৩ জনকে এবং ৮ আগস্ট ৭৮০ জনকে মর্ডানার ১ম ডোজ টিকা প্রদান করা হয়। দুইদিনে টিকাগ্রহণকারী সবাইকে কমলা, জুস, পানি, মাস্ক ও ওষুধ প্রদান করা হয়েছে। ১৪ আগস্ট প্রায় ১৮০০জনকে টিকা প্রদান করা হয়েছে। তাদের সবাইকে ১টি আপেল, এক প্যাকেট জুস, ১ বোতল পানি, মাস্ক ১টি ও ২টি নাপা ট্যাবলেট দিয়েছি। আগামী ১৬ আগস্টও যারা টিকা নিবেন, তাদেরকেও একইভাবে আপ্যায়ন করা হবে। এরপরেও যতদিন টিকাদান কার্যক্রম চলবে এতোদিন এভাবে আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের আপ্যায়ন করবো।

কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওয়ার্ডবাসী। শনিবার টিকা নিতে আসা তেরখাদিয়া এলাকার বাসিন্দ রুপালি বেগম জানান, আমাদের ওয়ার্ড কার্যালয়ের পাশে প্যান্ডেল করে সেখানে পুরুষ ও মহিলা আলাদা বুথ করে টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সবাই সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছি। টিকা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ওয়ার্ডকর্মীরা ডেকে হাতে একটি প্যাকেট তুলে দেন। টিকা নিতে এসে আমাকে এভাবে আপ্যায়ন করা হবে, সেটি ভাবিওনি।

আরেক টিকাগ্রহণকারী উপশহরনিবাসী শিমুল হোসেন বলেন, ৩০টি ওয়ার্ডের মধ্যে আমাদের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। গত ৭ ও ৮ আগস্ট যারা টিকা নিয়েছেন, সবাইকে ফল, জুস, পানি দিয়েছেন বলে শুনেছি। আজকে আমি টিকা নিতে এসে নিজেও এসব পেলাম। টিকা নিতে এসে ফল, জুস, পানি এসব পেলে কার না ভালো লাগবে। আমরা অনেক খুঁশি। এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য কাউন্সিলর মহোদয়কে ধন্যবাদ জানাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31