ধূমকেতু প্রতিবেদক : সড়ক দূর্ঘটনায় নিহত কনস্টবলের স্ত্রীর চাকুরীর ব্যবস্থা করে দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
কনস্টবল কামাল পারভেজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ সদস্য ছিলেন। সে গত ২২ মার্চ সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, পরিবারের উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে তার স্ত্রী-শিশু সন্তান ও পরিবার নিয়ে এই বৈশ্বিক মহামারিতে চরম সংকটের মধ্যে পড়েন। মানবিক বিপর্যয় নেমে আসে তার উপর। তার এই অসহায়ত্বের কথা জেনে আরএমপি’র পুলিশ কমিশনার কামাল পারভেজের স্ত্রী-সন্তানের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেন। করোনাকালীন সংকট মোকাবেলার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
পুলিশ আরও জানায়, পুলিশ কমিশনার তাঁর একান্ত মানবিক উদ্যোগে মৃত কনস্টবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনের যোগত্যানুযায়ী চাকুরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট আহŸান জানান। পুলিশ কমিশনারের আহŸানে সাড়া দিয়ে আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ মৃত কনস্টবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনকে তাদের কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনী পদে চাকুরি প্রদানে আগ্রহ প্রকাশ করেন।
রোববার ১৪ আগষ্ট বেলা সাড়ে ১২ টার দিকে আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এবং আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী মৃত কনস্টবল কামাল পারভেজের স্ত্রী মাহফুজা খাতুনকে আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেইনী পদে চাকুরির নিয়োগ পত্র প্রদান করেন।
মৃত সহকর্মীর পরিবারের প্রতি এমন অনন্য মানবিকতায় তার স্ত্রী মাহফুজা খাতুন আরএমপি পুলিশ কমিশনার ও আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিঃ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


