ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে জাতির জনকের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একোডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুর রহমান, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা, কবিতা আবৃতি এবং চিত্রাঙ্কণ প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


