ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘায় প্রতিবারের ন্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৫ সালের বৃষ্টিঝরা শ্রাবণের এই দিনে বৃষ্টির বদলে ঝরেছিল রক্ত। শহীদ হয়েছিল বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৭ টি তাজা প্রান। তাঁদের স্মৃতি চারণে রোববার বাঘা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সূর্যদ্বয়ের সাথে সাথে অর্ধমিত অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯ টায় জাতির পিতার প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সাড়ে ৯ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পাশে বটমূল চত্বরের নিচে আয়োজিত মঞ্চে শোক সভায় সভাপতির আসন অলঙ্কিত করে মূল্যবান বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
সভায় বক্তব্য রাখেন, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আহাম্মেদ, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইমরুল ইসলাম ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা তিলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস সরকার, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বীর মুক্তিযোদ্ধা রয়েজ উদ্দিন, আড়ানী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বাউসা ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান ও উপজেলা প্রৌকশলী রতন কুমার ফোজদার সহ সকল দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ।
সবশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে গ্রুপ ভিত্তিক বিজয়ীদের মধ্যে পরুস্কার তুলেদেন সম্মানীত অতিথীবৃন্দ।
অপরদিকে, বেলা ১১ টায় বাঘা উপজেলা আ’লীগ তাঁদের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন। এর আগে সকাল ৬ টায় তাঁরা দলীয় কার্যালয়ের সামনে অর্ধমিত অবস্থায় জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সেখানে ঘোষণা দেয়া হয়, বাদ আসর উপজেলার সকল মসজিদে জাতির পিতা সহ তার পরিবারের জন্য নিজ নিজ ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ তাদের নিকটতম মসজিদে দোয়া মাহফিল এর আয়োজন করবেন।


