ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় জাতীয় শোক দিবস স্মরণে (এন.আর.বি.সি) ব্যাংক এর পক্ষ থেকে ৬ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহী জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া উইপি চেয়ারম্যানকে মেরাজুল ইসলাম মেরাজকে সাথে করে ব্যাংক কর্তৃপক্ষ এই চেয়ার বিতরণ করেন।
চেয়ারম্যান মেরাজুল ইসলাম জানান, সম্প্রতি রাজশাহী থেকে প্রকাশিত একটি দৈনিক প্রতিকায় “সমাজ এবং পরিবার থেকে অবহেলিত’’ হিজরা সম্প্রদায় এবং প্রতিবন্ধীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদটি চোখে পড়ে (এন.আর.বি.সি) ব্যাংক এর চেয়ারম্যান ও মানবিক ব্যক্তি তামাল পারভেজ। তিনি তাৎক্ষনাত সিদ্ধান্ত নেন এদের সহায়তা করার।
সেই আলোকে জাতীর পিতার শাহাদত বার্ষিকীতে তিনি ৬ জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার দেন। এবং আগামি ২৫ তারিখ ১৫০ জন হিজরাকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেন। রোববার হুইল চেয়ার বিতরণে উপস্থিত ছিলেন, বাঘা উপ-শাখার ম্যানেজার সঞ্জয় সাহা ও তার দু’জন সহকর্মী।
এদিকে, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে রশি দিয়ে বেধে রাখা শারিরিক ও বাক প্রতিবন্ধী কিশোর তারেখ হোসেন (১৫) হুইল চেয়ার পাওয়ায় তার মাঝে লক্ষ করা গেছে আনান্দের ছোঁয়া।
তার মা মর্জিনা বেগম বলেন, আমার ছেলের জন্য একটি হুইল চেয়ার খুব প্রয়োজন ছির। কিন্তু অর্থ অভাবে কিনতে পারিনি। যে মানুষটি এই চেয়ারটি প্রদান করলেন আল্লাহ পাক যেনো তাকে ভাল রাখেন এবং আরও বেশি করে মানুষকে দান করার তৌফিক দেন।


