IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> রাবিতে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

রাবিতে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : গভীর শোক ও শ্রদ্ধায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস।

রোববার দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় (রুটিন দায়িত্ব) উপাচার্য সুলতান-উল-ইসলাম শোক র‌্যালিসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালাম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন আবাসিক হল, বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ক্যাম্পাসের স্কুলসমূহ, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস ২০২১ পালন কমিটির সভাপতি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী জাকারিয়ার সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন (রুটিন দায়িত্ব) উপাচার্য ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সুলতান-উল-ইসলাম বলেন, বঙ্গবন্ধু সশরীরে আজ আর আমাদের মধ্যে নেই, রয়েছে তাঁর আদর্শ। কিন্তু এই ধন্য পুরুষের জন্মশতবর্ষে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে জাতি আজ নিরন্তর এগিয়ে চলেছে। মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে, তাঁরই প্রদর্শিত পথে, মুক্তির রথে, উন্নয়নের মহাসড়কে, পরিণত হয়েছে বিশ্ব উন্নয়নের রোল মডেল। জাতীয় শোক দিবসের এই দিনে আমাদের প্রত্যয় হোক মৃত্যুঞ্জয়ী চিরভাস্বর বঙ্গবন্ধুর কর্ম, সংগ্রামের আদর্শ ও চেতনাকে সারাবিশ্বে ছড়িয়ে দেয়া। ইতিহাসের এই মহানায়কের প্রতি সর্বশ্রেষ্ঠ সম্মান জানাতে আমাদের সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সুনাগরিক হবার কোন বিকল্প নেই।

সভা শেষে রাবি টিএসসিসি নির্মিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্কুল ও শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য অনলাইনে রচনা প্রতিযোগিতা, বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিল, সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা এবং সন্ধায় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বালন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31