IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

এ উপলক্ষে রোববার বেলা ১২ টার দিকে নগরীর সিএন্ডবি মোড়স্থ নিজস্ব ভবনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভার্চুয়াল আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ইকবাল মতিন।

তিনি বলেন, “বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা ছিল জাতির ইতিহাসে অন্যতম কলঙ্কময় অধ্যায়।” তিনি সেই শোককে কাটিয়ে শক্তিতে রূপান্তর করে উন্নয়নের জয়যাত্রাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে শিমুল মেমেরিয়াল স্কুল এন্ড কলেজের আলোচনা সভা।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: সুবল চন্দ্র পাল এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: প্রবীর মোহন বসাক।

সভায় বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জাতির জনকের বর্ণিল কর্মজীবন তুলে ধরে তার আদর্শকে লালন করে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আহ্বায়ক ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ।

আয়োজক ছিলেন, অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাজমা রহমান।

তিনি তার বক্তব্য বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাতীয় জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে কাজে লাগিয়ে তার স্বপ্নের সোনার বাংলা গঠনের আহ্বান জানান।

তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও পরিবারের অন্যান্য সদস্যদের মহান মুক্তিযুদ্ধে ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এ হত্যাকাণ্ড জাতির এক অপূরণীয় ক্ষতি যা পুষিয়ে নিতে আমাদের আজও অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে।

শিমুল মেমেরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ।

সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান আব্দুল মান্নান খান।

তিনি বলেন, আমরা জাতি হিসেবে গর্বিত যে জাতির জনকের মত একজন যোগ্য নেতাকে আমরা পেয়েছিলাম। কিন্তু আমরা জাতি হিসেবে ততটাই দুর্ভাগ্য সেই নেতাকে যোগ্য স্থানে আমরা রাখতে পারিনি।

তিনি ১৫ আগস্ট এর সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করার আহ্বান জানান।

সব শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

সেই সাথে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31