ধূমকেতু প্রতিবেদক : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। এই দিনটিকে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় পালন করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় রাজশাহী জেলা ছাত্রলীগের দুইবারের সাবেক সধারণ সম্পাদক ও রাজশাহী জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুব-উল-আলম মুক্তির নেতৃত্বে গোদাগাড়ী পৌর সদরের শহীদ ফিরোজ চত্বরে একটি শোক র্যালি প্রদক্ষিণ করে। পরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে গোদাগাড়ী উপজেলা ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মহান আল্লাহতায়ালার নিকট তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


