IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> রাজশাহী >> গোপালপুর মাদ্রাসায় নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ

গোপালপুর মাদ্রাসায় নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার নির্মাণাধীন ভবনের নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী মাদ্রাসাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন। ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার এই ভবন।

নির্মাণের শুরুতে ভলো কাজ হলেও । বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঠিকাদার অনিয়মের আশ্রয় গ্রহণ করেন। সম্প্রতি বেশ কয়েক গাড়ি নিম্নমানের ইট এনে তা দিয়ে গাথুনী শুরু করে। মানহীন ওই সকল ইট দিয়ে ভবনটি নির্মাণ করা হলে যে কোন সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। স্থায়িত্ব হারাবে মাদ্রাসার এই ভবনটি। উপজেলার বিভিন্ন স্থানে এ রকম প্রায় বিশটির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলমান রয়েছে। কোন প্রতিষ্ঠানেই এমন মানহীন নির্মাণ সামগ্রীর ব্যবহার হয় নি।

গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন সহ বেশ কয়েকজন শিক্ষকের নজরে আসে নিম্নমানের ইট ব্যবহারের দৃশ্য। পরে বিষয়টি তারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলীকে জানান। বিষয়টির খবর পেয়ে গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসায় আসেন। নিম্নমানের ইট ব্যবহার করায় সাময়িক ভাবে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। প্রায় তিন কোটি টাকার নির্মাণ কাজে কেন অনিয়মের আশ্রয় নিতে হবে এমনটাই প্রশ্ন শিক্ষকদের।

এদিকে গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার ঠিকাদার আফসান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা ইচ্ছা করে না। ভাটার মালিক কয়েক গাড়ি জলদাগি এবং নিম্নমানের ইট দিয়েছে। সেগুলোই ব্যবহার করা হচ্ছিল। ভাটার মালিকের সাথে কথা হয়েছে যে কয় গাড়ি ইট পাঠিয়েছে সেগুলা তারা ফেরত নেবে। তিনি আরো বলেন, আমরা কখনও খারাপ কাজ করিনা।

এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন ভাবেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। অভিযোগ পাওয়ার সাথে সাথে মাদ্রাসায় গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ঠিকাদাররা যতো প্রভাবশালীই হোক না কেন তাকে দরপত্র মোতাবেক সঠিকভাবে কাজ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31