ধূমকেতু প্রতিবেদক, রাবি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী মেহেরচন্ডী স্কুল মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে, সদস্য সচিব সামসুদ্দীন চৌধুরী সানিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রইসুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ সৈয়দ সারওয়ার জাহান লিটন এবং প্রফেসর ড. মুহাম্মদ ইফতেখারুল আলম মাসুদ।
এসময় বক্তব্য রাখেন, রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী, সরদার জহুরুল, মেহেদী হাসান খান, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, সম্রাট আব্দুল লতিব, মারুফ হোসেন, নাসির আহমেদ সদস্য আবির হাসান হিমেল, আতিক শাহরিয়ার আবির, নাফিউল জীবন, সৌমেন রায়, মোকাদ্দেস আলী, সানজিদুল ইসলাম সূর্য, কর্মী আবু জুয়েল ও আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন।


