ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগষ্ট) বেলা ১১ টার দিকে তালাইমারী (বৌবাজার) এলাকায় পাঁচতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে তেত্রিশ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে চারঘাট উপজেলার শফিকুল (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) বিদ্যুতের তার সংলগ্ন দেয়ালে আটকা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ফায়ার সার্ভিসের এডি দিদারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসএসও, এসও ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তিকে উদ্ধার করে।
পরে ঘটনাস্থল থেকে পুলিশের একটি দল মৃতকে থানায় নিয়ে যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বলেও জানা যায়।


