ধূমকেতু প্রদিবেদক : রাজশাহীতে ৩৭৮ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প গত সোমবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় রাজশাহী নগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৭৮ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল, ২ টি সীমকার্ড, ১ টি মেমোরিকার্ড,১ টি ইজিবাইকসহ হরিপুর দরগাপাড়ার মাইনুদ্দিনের ছেলে আবু হায়াত শিমন (২০) (অটোচালক) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র্যাব-৫।


