IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

ধূমকেতু সংবাদদাতা, বাঘা : ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলেক্ষে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় সাংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মৎস্য চাষ বিষয়ে চাষিদের উদ্বুদ্ধ করণ ও মৎস্য আইন বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করার আহ্বান জানান। এছাড়াও ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর তালিকা পাঠ করে শোনান।

সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি পাপিয়া সুলতানা বলেন, বাঙ্গালীর জীবন থেকে মাছকে আলাদা করার কোন সুযোগ নেই। প্রবাদ রয়েছে, মাছে ভাতে বাঙ্গালী। বর্তমান সরকারের লক্ষ আমরা যেন বেশি-বেশি করে মাছ চাষ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।

তিনি বলেন, বাঘায় লক্ষ মাত্রার চেয়ে ৪০ মে: টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। এর ফলে স্থানীয় চাহিদা পুরণ করে এ উপজেলার মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হচ্ছে।

নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে সারা বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে। এটি আমাদের জন্য সাফল্যময় একটি খবর। তিনি মাছ চাষ এবং বিপনন সংক্রান্তে কোন অনিয়ম পেলে প্রশাসনকে জানানোর পরামর্শ দেন।

সম্মেলন সূত্রে জানা গেছে, বাঘা উপজেলায় মোট মাছের চাহিদা ৩৯৮০.০০ মে: ট: এখানে বাৎসরিক মাছের উৎপাদন ৪০২০.০০ মে:ট:। এদিক থেকে উদ্বৃত্ত মাছের পরিমান ৪০.০০ মে:ট:। তবে ২০২১-২২ অর্থ বছরে প্রায় ৪১০০.০০ মে: টন মাছ উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা মৎস্য বিভাগ। তথ্য মতে, এখানে ১৩০৫ জন নিবন্ধিত মৎস্য জীবি, ৭২০ জন মৎস্য চাষী এবং ৭ টি মৎস্যজীবি সমবায় সমিতি রয়েছে।

সংবাদ সম্মেলনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

সব শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে বাঘার ৯ টি কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকদের হাতে সাংস্কৃতি চর্চার উপকরণ হিসাবে হারমনিয়ম, ডুডি-তবলা ও ক্যারাম বোর্ডসহ নানা উপকরণ তুলে দেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন, বাঘা প্রেসক্লাবের ২৬ জন সাংবাদিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31