ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মৎস্য অফিসার তারিক মাসুম রেজা, ক্ষেত্র সহকারী ইয়াসিন আলী, তারিকুল হক, খলিলুর রহমান, অফিস সহায়ক জেকের আলী, মোহনপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাহার ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাজেদুর রহমান সবুজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি ‘এই শ্লোগানকে সামনে রেখে মৎস চাষ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সচেতনমূলক বক্তব্য দেন তিনি ।


