IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> ‘মহামারি করোনা মোকাবেলার মধ্যেও উন্নয়ন থেমে নেই’

‘মহামারি করোনা মোকাবেলার মধ্যেও উন্নয়ন থেমে নেই’

ধূমকেতু সংবাদদাতা, বাঘা : রাজশাহী (৬) চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম বলেন, এখন পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা। এর ভয়াল থাবায় গ্রাস হচ্ছে সারা বিশ্ব। যার কালো থাবায় আমরা সবাই দিশেহারা। তার পরেও থেমে নেই সরকারের উন্নয়ন কর্মকাÐ। আমরা একদিকে যেমন দেশের উন্নয়ন অগ্রগতির কথা ভাবছি, অন্য দিকে ভাবছি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়।

শনিবার বাঘার আড়ানী পৌর মার্কেট নির্মাণ কাজের উদ্বোধনসহ উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর এবং নতুন ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ১১ টায় উপজেলা এলজিইডির পক্ষ থেকে বাস্তবায়নকৃত আড়ানী পৌর বাজারে তৃতীয় তলা গ্রামীণ মার্কেট এর নির্মাণ কাজ উদ্বোধন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এটি শোকের মাস। এ মাসে আমরা জাতীর পিতা ও তাঁর স্ত্রী-পুত্রসহ পরিবারের ১৭ জন সদস্যকে হারিয়ে ছিলাম। জাতির পিতার স্বপ্ন ছিল এই দেশটিকে সোনার বাংলা গড়ার। আজ শত বাধা বিপত্তি পেরিয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

এদিকে মন্ত্রী আড়ানী গ্রামীণ পৌর মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন শেষে পর্যায় ক্রমে উপজেলার বেড়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, হরিনা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন, তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, ঢাকা চন্দ্রগাথী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবনের উদ্বোধন, পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সব শেষে তুলশীপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

এসব বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মহামারী করোনার কারণে শিক্ষার যে ক্ষতি হলো সেটি অপুরনীয়। এটি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবী ব্যাপী। কারণ কোন সরকারই চান না কোমল মতি শিশুদের জীবন অকালে ঝরে যাক। তবে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা দেশের ১৫ ভাগ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি। প্রধান মন্ত্রীর পরিকল্পনা রয়েছে, এখন থেকে প্রতিমাসে দেড় থেকে দুই কোটি মানুষকে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, জাতীয় পিতা ২৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করে ছিলেন। আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ৪০ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণ করেছে। আমার বিশ্বাস এই মুহুর্তে দেশে কোন বে সরকারী প্রাথমিক বিদ্যালয় নেই। কারণ এই সরকার প্রাথমিক শিক্ষাকে যুগ উপযোগী করতে চান। সব শেষে তিনি জনগনকে বৈশিক করোনা কালিন সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিনিয়ত মাস্ক পরার আহŸান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, রাজশাহী জেলা নির্বাহী প্রকৌশলী সানিউল আলম, বাঘা উপজেলা প্রকৌশলী রতন কুমার ফোজদার, বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সম্মানীত সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান সাইদ, আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, উপজেলা মহিলা আওয়ামী লীগের ফাতেমা মাসুদ লতা, বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পিসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, যে সকল উন্নয়ন প্রকল্পোর ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করা হয়েছে তার পাককলন ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ৮৩ লক্ষ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31