ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রম জোরালো করণের লক্ষ্যে আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ত্রি-বার্ষিক সম্মেলন।
শনিবার সন্ধ্যায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রাজশাহী জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি মহসিন আলী প্রামানিক, বাগমারা উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান, সহ সভাপতি আব্দুর রাজ্জাক সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান কামরুল সহ ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনকে কালারফুল এবং সফল করার লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উক্ত সম্মেলনে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


