ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ যুবককে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়া রেল লাইনের ধারের আবুল হোসেনের ছেলে ইয়ামিন ইসলাম (২০) ও পূর্ব মোল্লাপাড়া গ্রামের জামালের ছেলে রাব্বি (২০)
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনায়, শনিবার (২৮ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, এসআই আমিনুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটরের গলি “মসজিদুল আমান” নামক জামে মসজিদের সামনে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি টিম রাত পৌনে ১১ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী ইয়ামিন ইসলাম ও রাব্বিকে আটক করে। এসময় তাদের দখল হতে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


