IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> ‘করোনার পরিস্থিতিতেও বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে’

‘করোনার পরিস্থিতিতেও বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে’

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মহামারী করোনার পরিস্থিতিতেও বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় চারঘাট-বাঘায় এ ধারা অব্যাহত রয়েছে। রাস্তাঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে উন্নয়ন চলমান রয়েছে তা সঠিক ভাবে বুঝে নেয়ার দায়িত্ব আপনাদের। কোথাও যাতে কোন ধরণের অনিয়ম না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এর ব্যাতিক্রম ঘটলে তাৎক্ষনিক সময়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

রোববার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়ন কাজ উদ্বোধনকালে সরকারের উন্নয়ন কাজ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে আমরা অনেককে হারিয়েছি, অনেক চেনা মুখ আমাদের ছেড়ে চলে গেছেন। এমনও হয়েছে অনেকে জানেই না যে সে কোভিড হয়ে মারা গেছেন। এ জন্য অনেক সময় আমাদের বিপদে পড়তে হয়েছে। সাধারণ সর্দি-কাশি মনে করে এখনো অনেকে কোভিডকে গুরুত্ব দিচ্ছেন না। স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে আমরা এখনো অনীহা প্রকাশ করছি। অনেকেই মাস্ক পরছি না। এটা করলে চলবে না। এ সময় তিনি সবাইকে অত্যন্ত গুরুত্বসহকারে মাস্ক পরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এখনও সরকার বিরোধীরা তৎপর রয়েছে। তাই সরকার বিরোধীদের ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকারের উন্নয়নে যারা বাধাগ্রস্থ করার চেষ্টা করবে তাদের চিহিৃত করে ব্যবস্থা নিতে হবে। যাতে করে সরকারের উন্নয়নে কেউ কোন ধরণের জটিলতা সৃষ্টি করতে না পারে। ঠিকাদারী প্রতিষ্ঠান উন্নয়ন মুলক কাজ করতে গিয়ে কোন ধরণের অনিয়ম করলে তা বরদাস্ত করা হবে না বলেহুশিয়ারী করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌরসভার মেয়র একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31