IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> বাঘায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎযাপন

বাঘায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎযাপন

ধূমকেতু সংবাদদাতা, বাঘা : রাজশাহীর বাঘায় প্রতিবারের ন্যায় এবারও ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। বাঘা উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যেগে সোমবার বিকেলে বাঘা উপজেলা দলিল লেখক সমিতির সম্মেলন কক্ষে এ দিবসটি পালন করা হয়।

উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডের সভাপতিত্বে আয়োজিত ৫২৪৭ তম জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল চারঘাট-বাঘার গণমানুষের নেতা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের। কিন্ত তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষ থেকে আসন অলংকিত করে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ,বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ নছিম উদ্দিন, উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু রাম গোপাল সাহা, শিক্ষক মনি মহন পান্ডে, শিক্ষক নীশি পদ সাহা, বাঘা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাঘা উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহাসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়ের কোন মানুষ বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যায়নি। বিশেষ করে চারঘাট-বাঘায় আমরা যাকে সাংসদ হিসাবে পেয়েছি তিনি একজন স্বচ্ছ, সুন্দর ও আদর্শবান মানুষ। গত তিন-তিনবার নির্বাচিত এ সাংসদের আমলে চারঘাট-বাঘায় যে পরিমান উন্নয়ন সাধিত হয়েছে তা বিগত কোন সরকার আমলে হয়নি। তিনি আমাদের গর্ব এবং অহংকার।

বক্তারা বলেন, ধর্ম যার-যার, দেশ এবং উৎসব সবার। বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে মুসলিম, হিন্দৃ, বৌদ্ধ এবং খিস্টানদের সরকারি ভাবে ছুটি দেয়া হয়। যা পৃথিবীর অন্য কোন দেশে নেই। এর সূচনা করে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এটি ধরে রেখেছেন তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। কারণ তাঁর দৃষ্টিতে সংবিধান সবার জন্য সমান। এই ধর্মীয় সম্প্রীতি ধরে রাখার জন্য শেখ হাসিনার উপর বাব-বার হামলা করা হয়েছে। আমরা ২১ আগষ্ঠ গ্রেনেড হামালার কথা ভুলিনী। সেদিন শেখ হাসিনাকে মারতে না পারলেও অনেক নিরীহ মানুষকে খুন করা হয়েছিল। এটা আমাদের কাম্য নয়।

বক্তারা আরো বলেন, ঘাতকরা এ মাসে একটি পরিবার থেকে ১৭ জনকে হত্যা করেও বঙ্গবন্ধুর রক্ত মুছে ফেলতে পারেনি। সেদিন বেঁচে ছিলেন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। এরা সত্যিকারের প্রদ্বীপ। আমাদের বিশ্বাস, সকল প্রদ্বীপ নিভে যাবে কিন্তু বেঁচে থাকবে এই দুই প্রদ্বীপ। কারণ তাঁরা পিতার আদর্শ ধারণ করে এ দেশের মাটি ও মানুষকে ভালোবেসে একের-পর এক উন্নয়ন করে চলেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31