IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> রাসিকের জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভা

রাসিকের জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : ‘রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় জন্ম গ্রহণকারী ৪৫ দিন বয়সী প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে। শিশুর জন্ম নিবন্ধন কার্যক্রম গতিশীলকরণে ওয়ার্ড সচিব ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটিহল সভাকক্ষে আয়োজিত জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের রয়েছে অভাবনীয় সাফল্য। সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর সকল উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। বিভিন্ন কার্যক্রমের ন্যায় রাজশাহী মহানগরী করোনার টিকাদান কার্যক্রমে দেশে সকলের চেয়ে এগিয়ে। মাননীয় মেয়র মহোদয়ের সফল উদ্যোগে এটি সম্ভব হয়েছে। পরিচালক স্বাস্থ্য ও সিভিল সার্জন সহযোগিতায় এ গণটিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর এটি বাস্তবায়ণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু। বিশেষ অতিথি ছিলেন রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।

বক্তব্য দেন, রাসিকের সচিব মশিউর রহমান। স্বাগত বক্তব্য দেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কমকর্তা নাজমা খাতুন।

সভায় শিশুর জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তার বিষয়ে এলাকায় মাইকে প্রচার, শুক্রবার জুম্মার নামাজে আলোচনা করতে ও প্রতিটি ওয়ার্ডে নবজাতক শিশুর তথ্য সংগ্রহ করে ওয়ার্ড অফিসে জমা দিতে স্বাস্থ্যকর্মীদের অনুরোধ জানানো হয়েছে। সকল জন্ম ও মৃত্যু নিবন্ধন হার বৃদ্ধি করতে হবে। শিশুর বিসিজি টিকা দেওয়ার পূর্বে অথবা টিকা দেওয়ার সময় শিশুর জন্ম নিবন্ধন ফরম পূরণ করে ওয়ার্ড সচিবদের নিকট জমা দিতে হবে।

সভায় রাসিকের সকল ওয়ার্ডের সচিব, ডাটা এন্ট্রি অপারেটর ও স্বাস্থ্য বিভাগের টীমলিডারগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31