IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> রাজশাহীতে শিক্ষার্থীদের প্রতিকী অনশনে হামলা

রাজশাহীতে শিক্ষার্থীদের প্রতিকী অনশনে হামলা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিকী অনশনে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিক্ষোভ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশের সামনে হামলা করা হলেও পুলিশ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এমন অভিযোগও করা হয়।

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বুধবার সকাল ১১ টায় রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্ট এ বিক্ষোভ ও প্রতিকী অনশন কর্মসূচী করে তারা। শিক্ষা প্রতিষ্ঠান দ্রæত খুলে দেয়া না হলে আমরণ অনশনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সংগঠক নাদিম সিনা জানান, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের অতর্কিত হামলা এটা একটি ন্যাক্কার জনক ঘটনা। কর্মসূচি চলাকালে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়।

অকথ্য ভাষায় গালাগালি করে তারা’ তিনি আরো বলেন, কর্মসূচির মধ্যে ছিল গণচিৎকার, পদযাত্রা, প্রতিকৃ অনশন। এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম গত ২৪ মে। কিন্তু বুধবার আমাদের উপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে হামলা চালায়। আমাদের একজন কর্মী ছাত্রলীগ সদস্য শান্তকে শনাক্ত করেছেন। এর প্রতিবাদে বিকেল ৫টায় সাংবাদ সম্মেলন করা হবে।

এদিকে হামলার ঘটনার পর জিরোপয়েন্টে অনশনে বসেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে নানান শ্লোগান দেন। একই সাথে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তবে নগর ছাত্রলীগের নেতৃবৃন্দ বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়নি।

বিক্ষোভ ও প্রতিকী অনশন কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক হচ্ছে না কেনো। কেনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে না। অবিলম্বে রাজশাহীসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান শিক্ষার্থীরা। রাজশাহীর নর্থবেঙ্গল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়া আহমেদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এছাড়াও সাবেক রাকসুর ভিপি রাগিব আহসান মুন্না শিক্ষার্থীরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31