ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাধারণ, মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মজিবর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বুধবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। মজিবর রহমানের বাড়ি সোনাডাঙ্গা ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। বৃহস্পতিবার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
মরহুম মজিবর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।


