IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে নৈশপ্রহরী খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজশাহীতে নৈশপ্রহরী খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নওদাপাড়া এলাকায় আনিসুর রহমান ওরফে নারা (৭০) নামে একজন অটোরিক্সা গ্যারেজের নৈশপ্রহরীকে হাত, পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৪ ঘাতককে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ ও পিবিআই।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, মাহাফুজ মোল্লা (৪৯), আকিজার মোল্লা (৩৩), আবুল হোসেন (৫০) ও রুমন আলী (২৪)।

মাহফুজ ও আকিজারকে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পর্কে তাঁরা সৎভাই। মাহাফুজ দীর্ঘদিন রাজশাহীতে থাকে। চুরি, ছিনতাই, ডাকাতি তার পেশা।

পুলিশ জানায়, গত ২৯ আগষ্ট রোববার দিবাগত রাতে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অটোরিক্সার গ্যারেজে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে নৈশপ্রহরী আনিসুর রহমান ওরফে নারাকে খুন করা হয়। এরপর হত্যাকারীরা ঐ গ্যারেজের একটি অটোরিক্সা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃত আনিসুর রহমান ওরফে নারার ছেলে আশরাফুল ইসলাম কিরন বাদী হয়ে নগরীর শাহমখদুম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়।

পুলিশ আরও জানায়, মামলা রুজুর পরপরই শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই আবু হারেছ ও তার টিম ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, আসামী শনাক্তপূর্বক গ্রেপ্তার এবং চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধারে অভিযান শুরু করেন।

পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশ, পিবিআই রাজশাহীর অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মাহাফুজকে নড়াইল থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী মাহাফুজের দেওয়া তথ্যমতে অপর আসামী আকিজার মোল্লাকে গ্রেপ্তার করেন এবং তার কাছ থেকে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার করে। আসামী মাহাফুজের দেওয়া তথ্য মতে অপর দুই আসামী রুমন (২৪) ও আবুল হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মাহাফুজ একবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়লে বিক্ষুব্ধ লোকজন তার হাত-পা ভেঙ্গে দিয়েছিলো। সে এখনো পঙ্গু এবং নৈশপ্রহরী আনিসুর হত্যার মূল পরিকল্পনাকারী। আনিসুরকে হত্যার পর সেই অটোরিক্সা নিয়ে নড়াইলের লোহাগড়ায় চলে গিয়েছিল। সেখানে তার সৎভাই আকিজার ও গ্রাম্য প্রতিবেশী রবিউলকে অটোরিক্সাটি বিক্রির জন্য দিয়েছিল। রবিউলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আসামী মাহাফুজ মোল্লা আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। আটককৃত আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31