ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পৃথক দুইটি অভিযানে তাস ও টাকাসহ ১৯ জন জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, আনোয়ারুল ইসলাম (৬২), মোশারফ হোসেন (৫৯), নুরুল ইসলাম (৫৩), সাইদুল ইসলাম (৫৪), রাজা (৪৫), বাচ্চু (৫১), আব্দুল মান্নান বাবু (৪০), আসলাম (৫২), আঃ সামাদ সরকার (৫৫), আল মামুন (৪৭), সামিউল আজাদ (৩০), শ্রী ডন হালদার (৩৩), কৃষ্ণ দত্ত (২০), শ্রী অভিজিত (২৫), শ্রী হৃদয় কর্মকার (২৩), শ্রী সন্দিপ তেওয়ারী (২৫), রুবেল (৩২), খোকন (৩২), শাহাদত (২৯)।

পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতেৃত্বে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দ্রিমা থানার রেলওয়ে ইনস্টিটিউটের টিভি রুম হতে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে।
এদিকে, রাত ১১ টার দিকে বোয়ালিয়া মডেল থানার ষষ্ঠিতলার দারুচিনি প্লাজার নীচ তলায় জুয়া খেলা অবস্থায় ৯ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


