IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> ‘তথ্য প্রযুক্তি ব্যবহারে সন্তানদের প্রতি নজর রাখতে হবে’

‘তথ্য প্রযুক্তি ব্যবহারে সন্তানদের প্রতি নজর রাখতে হবে’

ধূমকেতু প্রতিবেদক : সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএডিএন রাজশাহীর উদ্যোগে “অনিয়ন্ত্রিত ডিজিটাল কন্টেন্ট, ক্রমবর্ধমান অনলাইন আসক্তি ও কোভিডকালে কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ” শীর্ষক নাগরিক সংলাপ সোমবার (৬ সেপ্টেম্বর) রাজশাহীতে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

তিনি বলেন, অনলাইন শিক্ষা ব্যবস্থা, আগামীর শিক্ষা ব্যবস্থা। ডিজিটালাইজেশনের বাইরে আমরা কেউ নই। আমাদের সামনে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তবে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে তথ্য প্রযুক্তি ব্যবহারে সন্তানদের প্রতি অভিভাবকদের নজর রাখতে হবে।

উক্ত নাগরিক সংলাপটি জুম ব্যবহার করে পিএডিএন সমন্বয়কারী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ আব্দুল ওয়াদুদ দারা।

তিনি বলেন, ইন্টারনেট আসক্তি তরুণসহ সকলের জন্যই ঝুঁকি। এর থেকে বেরিযে আসতে নিয়ন্ত্রণ দরকার এবং এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। ডিটালাইজেশনের সুফলকে আরো হাতের কাছে আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন বলেন, প্রযুক্তির মাধ্যমে বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমরা কমবেশী সব বয়সের লোকই এতে আসক্ত। সুস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে সাইবার অপরাধসমূহ নিয়ন্ত্রণ করার আহŸান জানাই।

জাপা সদস্য সচিব ইকবাল হোসেন বলেন, ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও কন্টেন্ট এর মহাসমুদ্রকে বয়স ভেদে ব্যবহারের ব্যবস্থা করতে হবে।

নাগরিক সংলাপে বিশেষজ্ঞ আলোচক হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা: চিন্ময় কান্তি দাস অনলাইন আসক্তির মানসিক প্রভাব, পরিবার, বন্ধু-বান্ধব, ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রভাব, মানসিক বিকাশের চ্যালেঞ্জ, প্রতিকারের উপায় আলোচনা করেন।

তরুণদের ইন্টারনেট আসক্তি তাদের স্বাভাবিক সামাজিকীকরণে চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় নিয়ে আলোচনা করেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. আ. রহমান সিদ্দিকী। তথ্য ও প্রযক্তির সম্ভাবনা সম্পর্কে বলেন এটুআই ইনোভেশন ক্লাস্টারের প্রধান মানিক মাহমুদ।

তরুণদের ইন্টারনেট আসক্তি ও সাইবার ক্রাইম বিষয়ে আলোকপাত করতে গিয়ে রাজশাহী মেট্টোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা নাসরিন বলেন, তরুণরা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে নানা ঝকিতে বিশেষ করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বা প্রতারণার শিকার হচ্ছে। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।

অভিভাবক মহল থেকে বক্তব্য রাখেন চারঘাট কলেজের শিক্ষক মাজদার রহমান।

সভায় বক্তব্য রাখেন, পিএডিএন উপদেষ্টা অধ্যাপক আসাদ আলী। করোনাকালে জীবনাচরণে পরিবর্তন; অনলাইন কিশোর-তরুণরা কোন ধরণের বিষয় নিয়ে বেশি সময় ব্যয় করে; অনলাইন আসক্তি ও তার শারীরিক-মানসিক প্রভাব; পরিবার ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব সম্পর্কিত অভিজ্ঞতা উপস্থাপন করেন রাজশাহী কলেজের ছাত্র শাহাদাত ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পিএডিএন ও পিএফজি প্রতিনিধিগণ, সংবাদিক, ইয়ুথ এ্যাম্বাসেডর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, হাঙ্গার প্রজেক্ট্র প্রতিনিধিগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31