ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় ৪ টি নতুন ভূমি অফিস ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ৮ই সেপ্টম্বর সকালে প্রধানমন্ত্রী তার সরকারি গণভবন (বাসভবন) থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা ভূমি অফিসসহ কেশরহাট, হরিহরপাড়া ও ধোরশা ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তাসহ উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


