IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা; ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’
Home >> রাজশাহী >> ইসলাম ধর্ম গ্রহণ করে নিরাপত্তাহীনতায় রুয়েট ছাত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করে নিরাপত্তাহীনতায় রুয়েট ছাত্রী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক মেধাবী ছাত্রী সনাতনী ধর্ম তথা হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিগত দুই বছর পূর্বে আইনসিদ্ধভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে পরিবার, বন্ধু-বান্ধব ও স্বজনদের অগোচরে গোপনে ধর্মীয় রীতিনীতি পালন করে আসছিল।

স¤প্রতি পরিবারের মধ্যে তার চালচলনের প্রতি সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা নিশ্চিত হয় দ্বীপান্বিতা পাল (২০) ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেও নিশ্চিত হয় তার পরিবারের সদস্যরা এ ঘটনা জেনে ফেলেছে। এরপর থেকে তার প্রতি পরিবারের সদস্যদের আচরণ ভিন্নরুপ ধারণ করে। সে সুযোগ খুঁজতে থাকে প্রাণে রক্ষা পাওয়ার।

শেষ পর্যন্ত সে কৌশলে গত রবিবার ঘর ত্যাগ করেও নিরাপত্তাহীনতায় দেশের বিভিন্নস্থানে জায়গা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে। উক্ত মেধাবী ছাত্রী হচ্ছে চট্টগ্রামের খরণদ্বীপ এলাকার বোয়ালখালী থানা, বর্তমান সাং-সাবেরিয়া, আন্দরকিল্লা চট্টগ্রামের উজ্জল কুমার পাল ও মাতা শীলা পালের কন্যা। সে (রুয়েট) এর দ্বিতীয় বর্ষের ছাত্রী।

২০২০ সালের ২৮ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত/নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। যার রেজিঃনং-৩৮৪। ইসলাম ধর্ম গ্রহণকারী মেধাবী ছাত্রী দ্বীপান্বিতা পাল (২০) পূর্বের নাম পরিবর্তন করে বর্তমানে খদিজাতুত তহিরা নাম রেখেছে।

প্রাণ নাশের ভয়ে ঘর ছাড়া এ নওমুসলিম মেধাবী ছাত্রীর সাথে কথা হলে জানান, সে স্কুল,কলেজে পড়ার সময় মুসলমান বন্ধু-বান্ধবীদের সাহচর্যে থেকে ইসলামের রীতিনীতি দেখে দিন দিন দুর্বল হয়ে পড়েন। সিদ্ধান্ত নেন গোপনে ইসলাম ধর্ম সম্পর্কে জানার। জানতে জানতে একসময় সনাতনধর্ম তথা হিন্দু ধর্মের প্রতি তার আস্থা বিশ্বাস শূন্যের কোটায় পৌঁছে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন চির শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার। সিদ্ধান্ত মোতাবেক দেশিয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চট্টগ্রাম নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে পূর্বের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে খদিজাতুত তহিরা নাম গ্রহণ করেন। বিগত দুই বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করলেও এতদিন সে নিরাপত্তাহীনতার ভয়ে ইসলামের বিধিবিধান পালন করে আসছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরে অবস্থান করছিল।

তিনি আরও জানান, ঘরের মধ্যে গোপেন ধর্মকর্ম পালন করে চললেও দেরিতে হলেও পরিবারে সদস্যদের চোখে ধরা পড়ে যায়। সেই থেকে তার উপর শুরু হয় বিরুপ আচরণ। সব সহ্য করেও সুযোগের অপেক্ষায় থাকেন ঘর ছাড়ার। অবশেষে সেই সুযোগ পেয়ে যাই গত রোববার। নিজেকে প্রাণে রক্ষা করতে কৌশলে ঘর থেকে পালিয়ে যাই। পালিয়েও জীবনের নিরাপত্তাহীনতায় স্থান পরিবর্তন করে করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান। তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে আইনি সহায়তা কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31