IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> বাগমারার ইউএনওকে এমপি এনামুলের বিদায়ী সংবর্ধনা

বাগমারার ইউএনওকে এমপি এনামুলের বিদায়ী সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদকে বিদায় সংবর্ধনা প্রদান করলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। সোমবার সকালে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান সহ তাঁর ভবিষ্যৎ মঙ্গল কামনা করা হয়েছে।

ইউএনও শরিফ আহম্মেদ সাহসীকতা এবং দৃঢ় মনোবলের সাথে করোনা ভারাসের সংক্রমণ ঠেকাতে কাজ করে গেছেন। বাগমারাবাসীকে করোনার কবল থেকে রক্ষা করতে ইঞ্জিনিয়ার এনামুল হকের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় সর্বদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শরিফ আহম্মেদ ২০১৯ সালের ২০ সেপ্টম্বর বাগমারায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ দুই বছর সফলতার সাথে নিজের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন। বদলী জনিত কারণে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শরিফ আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

বিদায় সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31