IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে যুবককে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

রাজশাহীতে যুবককে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছে। ধর্ষকরা সাজা পাক আমরা সবাই চাই। কিন্তু একজন মেয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ তুলে মামলা করে হয়রানি করবে, জেল খাটাবে তার বিচার করবে কে। ধর্ষণ মামলা করলেও পুলিশ ওই মামলার স্থানকাল, ঘটনার বিবারণ কোনো কিছুই মেলাতে পারেনি। ফরেন্সিক রিপোর্টে রিপোর্টেও ধর্ষণের কোনো আলামত নেই। কিন্তু একজন সহজ সরল মানুষকে মিথ্যে ধর্ষণ মামলায় দিনের পর দিন জেল খাটছে।

বৃহস্পতিবার রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেয়া ছেলের মা। মিথ্যে ধর্ষণ মামলায় গত দুমাস থেকে জেল খাটছেন রাজশাহী মহানগরীর দরগাহ পাড়া এলাকার ব্যবসায়ী মনিরুজ্জামান মান্না নামে এক যুবক। সেই মামলার ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন মনিরুজ্জামান মান্নার মা হাসিবা পারভীন।

সংবাদ সম্মেলনে মান্নার মা হাসিবা পারভীন বলেন, তার ছেলে মনিরুজ্জামান মান্না বর্তমানে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে নগরীর বহরমপুর এলাকায় পাপিয়া আক্তার মিথিলা নামে একজন তরুণী মামলায় দায়ের পর পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজাতে প্রেরণ করে। গত ৬ আগস্ট মিথিলা মান্নার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে তুলে মামলা করেন। কিন্তু ২০১৫ সাল থেকে মেয়েটির সঙ্গে তার ছেলের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক ছিল। এ সুযোগে মেয়েটি তার ছেলের কাছ থেকে দামি দামি উপহারসহ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সে মান্নাকে প্রেমের প্রস্তাব দেয়। বিয়ের করতে চাইত। কিন্তু মান্না জানতে পারে মেয়েটির একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এ জন্য মান্না তাকে এড়িয়ে যেতে শুরু করেন। কিন্তু মেয়েটি তাকে নানাভাবে হুমকি দেয়। এ জন্য ২০১৭ সালের ২৬ এপ্রিল মান্না নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরই প্রেক্ষিতে গত ৬ আগস্ট থানায় মামলা করে মিথিলা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মান্নার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে গত ৫ আগস্ট সন্ধ্যায় ওই তরুণী ৫টি মোটরসাইকেলে ১২ জন অপরিচিত যুবকদের সাথে নিয়ে বাসায় আসেন। এ সময় মান্নার সাথে তার কথা কাটাকাটি হয়। বাসা থেকে ওই তরুণী তার বন্ধুদের নিয়ে চলে যাওয়ার সময় মান্নাকে দেখে নেয়ার হুমকি দেন। এরপরের দিন মান্না ও তার বোন শিলার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই দিনই মান্নাকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু মিথিলা মামলায় ধর্ষণের তারিখ হিসেবে উল্লেখ করেছেন চলতি বছরের ১২ জানুয়ারি তাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু ওই সময় মান্না চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছিলেন। এছাড়াও ধর্ষণের স্থান হিসাবে মামলায় শামিম নামে ব্যক্তির ভাড়া বাসাকে উল্লেখ করা হয়েছে।

অথচ বোয়ালিয়া থানা পুলিশ মামলাটি তদন্ত করতে গেলে ওই বাসার মালিক জানিয়েছেন, তার বাসায় শামিম নামে কোন ভাড়াটিয়া ছিলেন না। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত ভার গ্রহণ করে। তদন্ত শেষে পিবিআই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। সেখানেও মামলার বাদির ঘটনার তারিখ নিয়ে রহস্য আছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর তার মেডিকেল রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তার সাথে জোরপূর্বক কোন ধরনের যৌন সম্পর্ক স্থাপনের লক্ষণ পাওয়া যায়নি।

হাসিবা পারভীন বলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে আমার ছেলে জেলহাজতে আছে। আমরা সমাজের কাছে প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হচ্ছি। আর মামলার বাদী বিভিন্ন সময় আমাদের পুরো পরিবারের ক্ষতি করার হুমকি দিয়ে আসছে। আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

তিনি বলেন, সরকার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করেছে। আমরাও চাই ধর্ষকদের ফাঁসি হোক। কিন্তু যারা ধর্ষণের মিথ্যা মামলা করবে তাদেরও ফাঁসি চাই। একজন নারী হলেও আমি এটা চাই।

মামলার বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ওই তরুণী দাবি করেন, মান্না বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করেছেন। তাই তিনি মামলা করেছেন। মামলা সত্য। এজাহারে উল্লেখ করা ধর্ষণের সময় আসামি বিদেশে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। আর মেডিকেল রিপোর্টের বিষয়ে বলেছেন, রিপোর্ট দেয়া হয়েছে চারদিন পর। সে কারণে এমন রিপোর্ট হয়েছে।

এদিকে মামলার বাদি মিথিলার বিষয়টি খোঁজ নিয়ে জানা যায়, যুবকদের প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়া তার প্রধান কাজ। কয়েকজন যুবক নিয়ে রয়েছে তার একটি গ্যাং। যুবক ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। অনেক সময় ব্ল্যাক মেইল ছেলেদের ফাঁদে ফেলে। যুবকদের প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন হোটেলে উঠেন। সেখানে থাকে তার সহযোগিরা। হোটেলে নিয়ে যাওয়া যুবককে বিভিন্ন ভয়ভীতি পুলিশে দেয়ার ভয় দেখিয়ে হাতিয়ে নেয় টাকা পয়সা। মিথিলা ও তার সহযোগিদের লালসার শিকার হয়েছে প্রায় ২০জনেরও বেশি যুবক। স্থানীয় লোকজন এই তরুণীর ভয়ে কথা বলে না। এ তরুণীর অসামাজিক কার্যাকলাপের কেউ প্রতিবাদ করলে তার গ্যাংপার্টির সদস্যদিয়ে ওই ব্যক্তিকে বিভিন্নভাবে ভয়ভীতি এমনকি মারপিট করে। এধরনের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলেও জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31