IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুলপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটকনিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে তরুণকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> কাঁচকলা ও ইলিশ একসঙ্গে রান্নার সহজ রেসিপি

কাঁচকলা ও ইলিশ একসঙ্গে রান্নার সহজ রেসিপি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইলিশ দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। তার মধ্যে কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল বেশ জনপ্রিয়। গ্রাম থেকে শুরু করে শহরবাসীরাও এই পদ খেতে ভালোবাসেন।

কাঁচকলা শরীরের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। অন্যদিকে ইলিশের আছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা। এক ইলিশ খেলেই বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলে।

তাই কাঁচকলা ও ইলিশ একসঙ্গে রান্না করলে সব মিলিয়ে স্বাস্থ্যকর এক পদ তৈরি হয়। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্নার সহজ রেসিপি-

উপকরণ

১. ‏কাঁচকলা ৫০০ গ্রাম
২. ‏ইলিশ মাছ ৪ টুকরো
৩. ‏পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৪. কাঁচা মরিচের ফালি ৫/৬টি ‏
৫. তেল ২ টেবিল চামচ ‏
৬. হলুদ গুঁড়া ১ চা চামচ ‏ও
৭. পরিমাণমতো ‏লবণ।

পদ্ধতি

প্রথম কলার খোসা ছড়িয়ে টুকরো করে কেটে নিন। তারপর হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিন। আবারও লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখুন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচা মরিচের ফালি দিয়ে সামান্য নেড়ে নিন। তারপর কলা দিয়ে দিন। চাইলে এর সঙ্গে আলু বা কাঠালের বিচিও দিতে পারেন।

এবার লবণ ও হলুদ দিয়ে দিন। অল্প করে পানি দিয়ে কয়েক মিনিট ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে কলা কিছুটা সেদ্ধ হলে ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করুন।

এবার যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিন। পানি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে প্রায় ৫-৭ মিনিট রান্না করুন।

কিছুক্ষণ পর পর নেড়ে দিন। ঝোল কিছুটা মাখো মাখো হলে চুলার বন্ধ করে দিন। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ