IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> স্বাদ পাল্টাতে তৈরি করুন মাগুর মাছের পাতুরি

মাগুর মাছ খেতে পছন্দ করেন

স্বাদ পাল্টাতে তৈরি করুন মাগুর মাছের পাতুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : মাগুর মাছ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যারা মাগুর মাছ খেতে পছন্দ করেন, তারা এবার স্বাদ পাল্টাতে তৈরি করতে পারেন মাগুর মাছের পাতুরি।

অর্থাৎ ভাপে মাগুর মাছ রান্না করা। পুষ্টিবিদদের মতে, ভাপা হলো রান্নার সর্বোত্তম পদ্ধতি। এতে খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে। চলুন জেনে নেওয়া যাক রেসিপি

উপকরণ

১. মাগুর মাছ ৬ টুকরো
২. জিরা বাটা বা গুঁড়া দেড় চা চামচ
৩. হলুদ গুঁড়া ১ চা চামচ
৪. মরিচের গুঁড়া ১ চা চামচ
৫. কাঁচা মরিচ ৪-৫টি
৬. লবণ স্বাদমতো
৭. সরিষার তেল পরিমাণমতো
৮. স্টিলের টিফিন বক্স (ঢাকনা যেন শক্তভাবে আটকে থাকে)।

পদ্ধতি

প্রথমে মাগুর মাছ খুব ভালো করে ধুয়ে নিন। তারপর জিরার গুঁড়া সামান্য পানিতে গুলে নিন। গাঢ় পেস্ট হতে হবে। এরপর হলুদ ও মরিচের গুঁড়াও সামান্য পানিতে গুলে নিন। এতে গুঁড়া মসলার মধ্যেও বাটা মসলার মতো স্বাদ আসবে।

এরপর কাঁচা মরিচ বেটে নিন। তারপর একটি পাত্রে মাগুর মাছ, জিরা বাটা, হলুদ, কাঁচা মরিচ, লবণ ও পরিমাণমতো সরিষার তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিন।

ম্যারিনেট করা মাছ ২০ মিনিট দিয়ে ঢেকে রেখে দিন। এরপর টিফিন বাক্সে ম্যারিনেট করা মাছ রেখে দিন। তারপর বড় কড়াই নিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটি বসিয়ে দিন।

বক্সের মুখ যেন না খোলে। প্রয়োজনে বক্সের ঢাকনার উপরে কোনো ভারি জিনিস বসিয়ে দিতে পারেন। এরপর পাত্রে পানি ঢালুন। টিফিন বক্সের বাইরের অর্ধেক তল অবধি যেন পানিতে ডুবে থাকে।

তারপর কড়াইয়ে ঢাকনা দিয়ে আধা ঘণ্টা মাঝারি আঁচে রেখে দিন। আধা ঘণ্টা পর আঁচ বন্ধ করে দিলেও টিফিন বক্সটি খুলবেন না। ঘণ্টাখানেক পর টিফিন বক্স খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন স্বাদে সেরা মাগুর মাছ ভাপা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ