IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লাইফস্টাইল >> নবদম্পতির জন্য ভ্রমণ জরুরি কেন

নবদম্পতির জন্য ভ্রমণ জরুরি কেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিয়ের পরপরই নবদম্পতির জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। তবে বিয়ের অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে থেকেই নানান প্রস্তুতি ও পরিবার নিয়ে খুব ব্যস্ত সময় কাটে নতুন যুগলের।

এমনকি বিয়ের কয়েকদিন পর পর্যন্ত চলে এসব আনুষ্ঠানিকতা। ফলে নবদম্পতির নিজেদের জন্য সময় পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই এইসব মানসিক চাপ সঙ্গে নিয়ে নতুন অধ্যায় শুরু না করে মাঝে একটা বিরতি দরকার হয়ে পড়ে।

বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে এই বিরতি বা ভ্রমণ — এটাই হানিমুন। তবে শুধু মানসিক চাপের জন্য না, নবদম্পতির জন্য ভ্রমণ জরুরি আরও বেশ কিছু কারণে। চলুন জেনে নেওয়া যাক, নবদম্পতি একান্তে বেড়াতে যাওয়া উচিত কেন-

১. একান্তে সময় কাটানো
গবেষণা বলছে, দাম্পত্য জীবনের শুরুর দিনগুলোতে একান্তে সময় কাটানো সম্পর্ককে আরও দৃঢ় করে। ২০১৯ সালে প্রকাশিত জার্নাল অব ম্যারেজ অ্যান্ড ফ্যামিরি-তে প্রকাশিত একটি গবেষণা বলছে, যারা বিয়ের শুরুতেই একান্তে ভালো সময় কাটান, তাদের দাম্পত্য সম্পর্ক দীর্ঘমেয়াদে বেশি স্থিতিশীল হয়।

২. স্মৃতি তৈরি ও মানসিক স্বাস্থ্যের উপকারিতা
ভ্রমণ নতুন অভিজ্ঞতা ও সুন্দর স্মৃতি তৈরি করে। ২০২১ সালে প্রকাশিত জার্নাল অব ফ্যামিলি সাইকোলজি-তে প্রকাশিত এক গবেষণা জানায়, একসঙ্গে ভ্রমণ দম্পতির মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। সেই সঙ্গে সম্পর্কের সন্তুষ্টি দীর্ঘদিন ধরে বজায় রাখতে সাহায্য করে।

৩. দম্পতির মধ্যে টিমওয়ার্ক তৈরি
ভ্রমণে কোথায় যাবেন, কী খাবেন বা কোনো সমস্যা হলে কীভাবে সমাধান করবেন—এসব সিদ্ধান্ত দু’জনকে একসঙ্গে নিতে হয়। গটম্যান ইনস্টিটিউট রিসার্চ (২০২৪)-এর মতে, এভাবে একসঙ্গে সিদ্ধান্ত নিলে দম্পতির যোগাযোগ দক্ষতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ে।

৪. জীবনের নতুন ধাপের প্রতীক
হানিমুন আসলে কেবল ঘুরাঘুরি নয়, এটি দাম্পত্য জীবনের এক প্রতীকী সূচনা। জার্নাল অব কনটেক্সটচুয়াল বিহেভিয়রাল সায়েন্স (২০২৩) বলছে, বিয়ের পর একসঙ্গে ভ্রমণে যাওয়া দাম্পত্য জীবনে মানসিক সম্পর্ককে আরও গভীর করে তোলে।

৫. স্ট্রেস কমানোর সুযোগ
বিয়ের আয়োজন সাধারণত শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে তোলে। (২০২০) সালে জার্নাল অব বিহেভিয়রাল মেডিসিন-এর একটি গবেষণায় দেখা যায়, ভ্রমণ মানসিক চাপ ও উদ্বেগ কমাতে কার্যকর। ফলে বিয়ের শুরুতেই বেড়াতে গেলে নবদম্পতিরা নতুন জীবন আরও সতেজভাবে শুরু করতে পারেন।

৬. সম্পর্কে রোমান্স জাগিয়ে রাখা
নতুন পরিবেশ, ভিন্ন অভিজ্ঞতা ও নিরিবিলি সময় — এসব একসঙ্গে হয়ে সম্পর্কের মধ্যে রোমান্টিক অনুভূতি বাড়িয়ে তোলে। জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পারসোনাল রিলেশনশিপ-এর ২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, যৌথ ভ্রমণ দম্পতির মধ্যে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা বাড়ায়, যা দীর্ঘমেয়াদে সম্পর্ককে উষ্ণ রাখে।

বিয়ের পর ভ্রমণ বা হানিমুনকে অনেকেই শুধু বিলাসিতা ভেবে থাকেন। কিন্তু আসলে এটি দাম্পত্য সম্পর্কের ভিত্তি মজবুত করার এক গুরুত্বপূর্ণ ধাপ। একসঙ্গে কাটানো সেই নিরবচ্ছিন্ন সময়, তৈরি হওয়া নতুন স্মৃতি ও রোমান্স জাগিয়ে রাখার অভিজ্ঞতা নবদম্পতির সম্পর্ককে দৃঢ় ও স্থায়ী করে। তাই বিলাসবহুল হোক আর বাজেট ট্যুর হোক, বিয়ের পর শুধুমাত্র সঙ্গীক নিয়ে ঘুরে আসুন নিরিবিলি কোথাও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31