IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লাইফস্টাইল >> পাল্টে যাচ্ছে শোনার অভ্যাস

পাল্টে যাচ্ছে শোনার অভ্যাস

ধূমকেতু নিউজ ডেস্ক : সকালে হাঁটার সময়, অফিস যাত্রায় বা ঘুমানোর আগে — কানে হেডফোন গুঁজে এখন অনেকেই শুনছেন প্রিয় অনুষ্ঠান। টেলিভিশন বা এফএম রেডিওর বাইরে যেন এক নতুন জগৎ খুলে দিয়েছে পডকাস্ট।

আজ (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পডকাস্ট দিবস উপলক্ষে চলুন ভেবে দেখি কীভাবে পাল্টে গেলো আমাদের শোনার অভ্যাস।

পডকাস্টের ছোট্ট ইতিহাস
পডকাস্ট জিনিসটার বয়স খুব বেশি না। কুড়িও পেরোয়নি এখনো। ২০০৪ সালে এমটিভির প্রাক্তন ভিডিও জকি অ্যাডাম কারি আর সফটওয়্যার ডেভেলপার ডেভ উইনার এমন এক প্রযুক্তি তৈরি করেন, যাতে আরএসএস ফিডের মাধ্যমে অডিও ফাইল সাবস্ক্রাইব করে শোনা যায়।

পরে ২০০৫ সালে অ্যাপল যখন আইটিউনস্-এ পডকাস্ট যুক্ত করে, তখনই জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তখনই জন্ম নিল পডকাস্ট শব্দটি। আইপডের ‘পড’ আর ব্রডকাস্টের ‘কাস্ট’ মিলে হয়ে গেল পডকাস্ট। তবে ২০১৪ সালে ক্রাইম সিরিজ ‘সিরিয়াল’ এলো এক বড় বাঁক বদল নিয়ে, আর সেখান থেকেই মূলধারায় ঢুকে গেল পডকাস্ট।

বদলে যাওয়া শ্রোতার অভ্যাস
আগে মানুষকে নির্দিষ্ট সময়ে রেডিও চালাতে হতো অনুষ্ঠান শোনার জন্য। এখন আর সময়ের বাঁধন নেই। বাসে, ট্রেনে, হাঁটার সময় কিংবা রান্নাঘরে কাজের ফাঁকেই মানুষ শুনে ফেলছে প্রিয় এপিসোড। খবর, শিক্ষা, বিনোদন, মোটিভেশন—যে যেটা চাইছে, সেটাই পছন্দমতো শুনে নিচ্ছে। বাংলাদেশেও তরুণদের মধ্যে পডকাস্ট শোনার প্রবণতা বাড়ছে, বিশেষ করে শিক্ষা ও ক্যারিয়ারভিত্তিক অনুষ্ঠানের জনপ্রিয়তা তুলনামূলক বেশি।

পডকাস্টের সুবিধা

যেকোনো সময়, যেকোনো জায়গায় শোনা যায়

নিজের আগ্রহ অনুযায়ী বেছে নেওয়া যায়

শিক্ষা, বিনোদন, খবর—সবকিছু একসঙ্গে পাওয়া যায়
ফ্রি বা কম খরচে শোনা সম্ভব

ইন্টারনেট না থাকলে সহজে শোনা যায় না

মানসম্মত কনটেন্ট খুঁজে পাওয়া সবসময় সহজ নয়

দীর্ঘ এপিসোডে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে

ভবিষ্যতের সম্ভাবনা
ইন্টারনেটের সহজলভ্যতা আর স্মার্টফোন ব্যবহারের কারণে পডকাস্টের শ্রোতা আগামী দিনে আরও বাড়বে। কারণ, গল্প, জ্ঞান আর তথ্যের এক নতুন আড্ডাখানা হয়ে উঠছে পডকাস্ট। সেইসঙ্গে মানুষের আড্ডা ও যোগাযোগকে যেন নতুন এক রূপ দিচ্ছে এই পডকাস্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31