IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লাইফস্টাইল >> নুডলস আর রামেনের পার্থক্য কি

নুডলস আর রামেনের পার্থক্য কি

ধূমকেতু নিউজ ডেস্ক : নুডলসের সঙ্গে আমাদের অনেকেরই শৈশবের আবেগ জড়িয়ে আছে। ছোটবেলায় বিকেলের নাশতা বা স্কুলের টিফিন- নুডলস ছিল সবার পছন্দ। বাড়িতে অতিথি আপ্যায়নে ঝটপট নাশতা হিসেবে নুডলস এখনো খুব জনপ্রিয়।

তবে বর্তমানে আধুনিক বাঙালিদের কাছে নুডলসের পাশাপাশি রামেনও বেশ পরিচিতি লাভ করেছে। কোরিয়ার নাটকের প্রভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে রামেন এখন বেশ জনপ্রিয় একটি খাবার। কিন্তু রামেন আর নুডলস কি একই জিনিসের দুরকম রান্না? নাকি দুটো ভিন্ন জিনিস?

কাঁচা অবস্থায় দেখতে অনেকটা একরকম হলেও নুডলস আর রামেন কিন্তু এক জিনিস না। জেনে নিন পার্থক্য-

নুডলস কী?
নুডলস সাধারণত লম্বাটে হলেও ময়দার ডো দিয়ে তৈরি নুডলস বিভিন্ন আকৃতির হতে পারে। নুডলস পানিতে সেদ্ধ করে নরম করা হয়। সেদ্ধ করা নুডলস সবজি, মাছ কিংবা মাংসের সঙ্গে ভেজে পরিবেশন করা হয়।

রামেন কী?
রামেন মূলত এক ধরনের জাপানি নুডলস স্যুপ। এর মূল উপাদানগুলো হলো গমের তৈরি নুডলসের সঙ্গে বিভিন্ন স্বাদের ঝোল। যেটা সাধারণত মাংস বা মাছের স্টক দিয়ে তৈরি করা হয়। সঙ্গে টপিংস হিসেবে মাংস, ডিম ব্যবহার করা হয়। বিভিন্ন অঞ্চলে রামেনের স্বাদ ও পরিবেশনে ভিন্নতা দেখা যায়।

আজ (৬ অক্টোবর) নুডুলস দিবস। চলুন এ উপলক্ষে নুডুলস ও রামেনের পার্থক্য জেনে নেওয়া যাক-

১. উপাদানের পার্থক্য
রামেন এবং নুডলস তৈরিতে ব্যবহৃত উপাদানে পার্থক্য রয়েছে। রামেন গমের আটা, লবণ, পানি এবং কানসুই নামক এক ধরনের ক্ষারীয় পানি দিয়ে তৈরি হয়। যা রামেনকে একটু হলুদাভ ও স্টিকি করে। নডুলস সাধারণত ময়দা, লবণ এবং পানি দিয়ে তৈরি করা হয়, এতে কানসুই ব্যবহার করা হয় না।

২. তৈরিতে পার্থক্য
রামেন এবং নুডলস তৈরির ধরনেও পার্থক্য রয়েছে। রামেন সেদ্ধ করার পর অতিরিক্ত স্টার্চ অপসারণের জন্য ঠান্ডা পানিতে দিয়ে ধুয়ে ঝোলের সঙ্গে যোগ করা হয়। এই প্রক্রিয়াটিকে ব্লাঞ্চিং বলা হয়। অন্যদিকে নুডলস কেবল লবণাক্ত পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া হয়। পরে তেলে ভেজে পছন্দসই সস বা টপিং দিয়ে পরিবেশন করা হয়।

৩. গঠনের পার্থক্য
রামেন সাধারণত নুডলসের তুলনায় মোটা হয়। অন্যদিকে নুডলস কিছুটা পাতলা ও চিকন হয়ে থাকে।

৪. স্বাদের পার্থক্য
রামেন এবং নুডলসের স্বাদও আলাদা। রামেনের ঝোলে মসলা স্বাদকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়। অন্যদিকে, নুডলস রান্নায় কি ধরনের সস ব্যবহার করা হয়েছে তার উপর স্বাদ নির্ভর করে।

কোরিয়াতে কোনো অবিবাহিত মেয়ে বা ছেলে অবিবাহিত অন্য কাউকে রামেন খেতে অফার করার মানে হলো সে তাকে পছন্দ করে। তাই সেখানে রামেন খাবারটি একটু বিশেষভাবেই জনপ্রিয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31