IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> লাইফস্টাইল >> সুগন্ধি দিয়ে হতে পারে আপনার মনের চিকিৎসা

সুগন্ধি দিয়ে হতে পারে আপনার মনের চিকিৎসা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনভর কাজের পর মাথা এলোমেলো লাগে, ক্লান্তি থাকে চরমে। এমন সময় ঘরে ফিরে যদি একটা মৃদু আলো, বাতাসে ভেসে বেড়ানো মিষ্টি গন্ধ, আর সঙ্গে হালকা সুর পাওয়া যায়, কেমন লাগবে?

হঠাৎ আপনার চেপে থাকা ঘাড় আর বিগড়ে থাকা মেজাজ শিথিল হতে শুরু করবে। এটাই অ্যারোমাথেরাপি — সুগন্ধির দিয়ে মনের চিকিৎসা।

সুগন্ধি কেন কাজ করে

গবেষণায় দেখা গেছে, ঘ্রাণ বা গন্ধ আমাদের মস্তিষ্কের ‘লিম্বিক সিস্টেমে’ প্রভাব ফেলে, যা আবেগ ও স্মৃতির সঙ্গে সম্পর্কিত। যেমন ধরুন, রাস্তায় যেতে যেতে হঠাৎ হাস্নাহেনার গন্ধ নাকে আসলে কি কখনও ফিরে গিয়েছেন ছোটোবেলার লোডশেডিংয়ের সন্ধ্যায়?

যখন বছর শেষে স্কুলের ছুটিতে একদল নাতি-নাতনিকে নিয়ে আকাশ ভরা তারার নিচে উঠানে বসতো দাদি বা নানি। বাড়ির পেছন বা উঠানের এ কোন থেকে ভেসে আসত হাস্নাহেনা বা কামিনীর সুগন্ধ।

এমনই কিছু স্মৃতি, সেই স্মৃতির সঙ্গে জড়িত অনুভূতি আর ঘ্রাণ আমাদের মনে স্থায়ীভাবে জায়গা করে নেয়। সেইসব সুগন্ধি, সঙ্গে আরও কিছু সুগন্ধি উপকরণ দিয়েই করা সম্ভব অ্যারোমাথেরাপি।সা

আপনিও বাড়িতে নিজের পছন্দের সুগন্ধি মোমবাতি ব্যবহার করে নিজের মনের যত্ন নিতে পারেন। ল্যাভেন্ডার, জ্যাসমিন বা ক্যামোমিলের মতো গন্ধ মস্তিষ্কে প্রশান্তি এনে স্ট্রেস ও উদ্বেগ কমাতে সাহায্য করে।

আজ (১ নভেম্বর) সেন্টেড ক্যানডেল বা সুগন্ধি মোমবাতি দিবসে জেনে নিন কোন গন্ধ কখন ব্যবহার করবেন-

১. ল্যাভেন্ডার: মানসিক চাপ ও অনিদ্রা কমাতে সবচেয়ে কার্যকর।
২. জেসমিন: মুড ভালো রাখে ও ক্লান্তি দূর করে।
৩. ভ্যানিলা: উষ্ণ ও স্বস্তিদায়ক অনুভূতি দেয়, মন শান্ত রাখে।
৪. সাইট্রাস: সতেজতা আনে, মনোযোগ বাড়ায়।

অ্যারোমাথেরাপি করার সহজ পদ্ধতি
ঘরের আলো মৃদু করে দিন, একটি সুগন্ধি মোমবাতি জ্বালান, সঙ্গে হালকা ও নরম সুরের কোনো সংগীত চালান। কয়েক মিনিটেই দেখবেন মানসিক ভার হালকা লাগছে। রাতে ঘুমানোর আগে এই অভ্যাস শরীর ও মনকে বিশ্রামের জন্য প্রস্তুত করে।

তবে মোমবাতি সবসময় সমতল ও নিরাপদ জায়গায় রাখুন, বিশেষ করে শিশু বা পোষা প্রাণীর নাগালের বাইরে। দীর্ঘ সময় জ্বালিয়ে রাখবেন না, ঘর বন্ধ থাকলে বাতাস চলাচল নিশ্চিত করু

একটু সুগন্ধি, একটু আলো, আর কয়েক মিনিটের নীরবতা—এই তিনেই লুকিয়ে আছে মন শান্ত রাখার সহজ উপায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31